মৃত্যুর মুখোমুখি
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অনেক অনেক কাল আগের কথা, বাগদাদে এক ব্যাবসায়ী তার গোলামকে বাজারে পাঠালেন কিছু নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি কেনার জন্য। অল্প কিছুক্ষণ পরেই সে ফিরে এল, ভয়ে তার সারা শরীর কাঁপছে, মুখ পুরো সাদা। "হুজুর, বাজারে ভিড়ের মধ্যে এক মহিলার সাথে আমার ধাক্কা লাগে, পিছনে ফিরে তাকিয়ে দেখি মানুষের বেশে সাক্ষাৎ মৃত্যুদূত আমার দিকে তাকিয়ে আছে। ভয়াল সে দৃষ্টি দেখে আমর অন্তরাত্মা কেঁপে উঠল। দয়া করে আপনার সবচাইতে দ্রুতগামী ঘোড়াটি আমাকে দিন, আজকেই আমি সামারার উদ্দেশ্যে যাত্রা করব। আশা করি মৃত্যু আমাকে খুঁজে পাবে না"।
গোলামের আকুতি শুনে ব্যাবসায়ী তার আস্তাবলের সবচাইতে দ্রুতগামী ঘোড়াটি তাকে দিলেন। অল্পকিছুক্ষণের মধ্যে গোলাম সামারার উদ্দেশ্যে রওনা হয়ে গেলে ব্যাবসায়ী নিজেই বাজারে গেলেন। সেখানে মৃত্যকে এক কোনায় দাড়িঁয়ে থাকতে দেখে তিনি জিজ্ঞাসা করলেন, তুমি আমার ভৃত্যের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে ছিলে কেন ? মৃত্যু জবাব দিল "আমি রাগ করে তোমার ভৃত্যের দিকে তাকাই নি, আসলে আমি তাকে এখানে দেখে অবাক হয়ে গিয়েছিলাম। কারন তার সাথে আজ রাতেই আমার দেখা হওয়ার কথা, কিন্তু তা এখানে নয়, সামারায়"।
জেফরি আর্চার/আরব লোকগাঁথা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন