somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রক্তের সম্পর্ক

২০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সন্তান যখন বড় হয় তখন মা বাবা ও সন্তানের মধ্যে একটা ডিসটেন্স তথা দূরত্বের সৃষ্টি হয়, আর তা বয়সের বৃদ্ধির সাথে সাথে ক্রমান্বয়ে বৃদ্ধি পায়।
এই দূরত্ব সৃষ্টি হয় দু দিক থেকেই, সন্তানের দিক থেকে যেমন হয়,তেমনি হয় মা বাবার দিক থেকেও।
সন্তান ভাবে, 'আমি তো অনেক বড় হয়ে গেছি,এখন আর মা বাবার কি প্রয়োজন? '
আবার মা বাবা ভাবে, 'আমার সন্তান তো অনেক বড় হয়ে গেছে,
নিজেরটা নিজেই সামলাতে পারে, এবার আর অত ইনটেনসিভ কেয়ারের দরকার নেই, এবার একটু বিশ্রাম নেওয়া যাক'।
সন্তান কিংবা পিতামাতার ভাবনার ফসল হিসেবে ক্রমশ বাড়ে সম্পর্ক ও হৃদ্যতার দূরত্ব।
আর এ প্রজন্মে বিষয়টা খুব বেশি।
আমার লেখাটাকে মূল্য দেন আর নাইবা দেন,কিংবা আমায় বোকা বা অহেতুক কিছু ভাবেন না কেন,
একটু বাস্তবতার দিকে তাকালেই সব সুস্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে।
আজ তাই শত শত নতুন নতুন বৃদ্ধাশ্রমের সৃষ্টি হচ্ছে,
আজ তাই শত শত সন্তান বিপথগামী হচ্ছে,
অরাজকতা সৃষ্টির নায়ক হচ্ছে,
আত্মাহুতি দিচ্ছে,
পরনির্ভরশীল হচ্ছে।
কে দায়ী এসবের জন্য?
সন্তান কিংবা পিতামাতা কেউ কম নয়।
আজ সমাজ ও বাস্তবতা শুধু বৃদ্ধাশ্রম বিরোধী জয়গান গাইতেছে,
বাবা মা কর্তৃক সন্তানের প্রতি অবহেলা,
বোঝা হিসেবে দেখা,
নিপীড়ন করার বিরোধিতা কেউ করছে না।
আজ মদ্যপ সন্তানকে বাবা পুলিশের হাতে তুলে দিলে,
ধর্ষক বা খুনী সন্তানকে মা বাবা ত্যাজ্য করলে সবাই হাততালি দেয়,
কিন্তু মা বাবারও উচিত জেলে যাওয়া।
কেননা কতটুকু সুশিক্ষা দিছে সন্তানকে,
কতটুকু খোঁজ নিয়েছে সন্তানের ব্যাপারে?
আজকে ঐশীর মত মেয়েকে সবাই গালি দেয়,
কিন্তু ঐশী কেন এ পথে এলো?
তার মা বাবা কোথায় ছিলো যখন মেয়েটা ধীরে ধীরে বিপথগামী হচ্ছিল?
আজ জঙ্গী হওয়া সন্তানগুলোকে মা বাবাও অভিশাপ দিচ্ছে,
কিন্তু সন্তানগুলো কেন জঙ্গীবাদে জড়ালো তার একটু খোঁজ নিয়েছে মা বাবা?
আজ নারী ও শিশুরা নিগৃহীত হয় যথা তথা যুবসমাজ দ্বারা,
পিতা মাতা কি খোঁজ নিয়েছে তাঁর ছেলেটা কি ধর্মীয় কিংবা নৈতিক শিক্ষা পেয়েছে,
কাদের সঙ্গে সে মিশছে?
এক দল আবার এতটা ইনটেনসিভ কেয়ার করে যে সন্তান মানসিক নিপীড়নের শিকার হয়ে, হয় পাগল হয়, না হয় আত্মঘাতী হয়।
সমাজ শুধু একচেটিয়া ভাবে।
পিতা মাতা হিসেবে কয়টা দিন সন্তানের খোঁজ খবর নেয় অধিকাংশ পিতামাতা?
আবার সন্তান হিসেবেও কতদিন পিতামাতার খোঁজ নেওয়া হয় অধিকাংশ সন্তান কর্তৃক?
অনেক সন্তান ভুলেও যায় তার মা বাবা কি বেঁচে আছে, না মরে গেছে?
মা বাবার কবরটা যেন কোথায় অবস্থিত?
আধুনিকতা যেমন ধর্মীয় ও নৈতিক শিক্ষাকে জাপটে ধরে মাটিচাপা দিতে চাইতেছে, তত রক্তের সম্পর্কও ছিন্ন হচ্ছে।
আপনি মা বাবা হিসেবে আধুনিক হোন কিংবা সন্তানকেও আধুনিক বানান, তবে সন্তানের ব্যাপারটাও একটু গ্রহণযোগ্য,জনসমাদৃত ইনটেনসিভ কেয়ার করেন।
আবার সন্তানদেরও উচিত আধুনিকতা আর প্রযুক্তির সাথে তাল মিলাতে গিয়েও মা বাবাকে যেন ভুলে না যাওয়া হয়।
আমরা পিতামাতার কষ্ট নিয়ে গড়া কিংবা সন্তানের চাপাকান্না নিয়ে নির্মিত কোন রিয়েলিটি শো,ম্যাটিনি শো দেখতে চাই না।
দেখতে চাই না মা বাবার অবহেলার কারণে সন্তানের নৈতিক অবক্ষয়,
দেখতে চাই না সন্তানের অবহেলার কারণে মা বাবার জীবন অধ্যায়ের করুণ সমাপ্তি।
'একই রক্তে গড়া দেহগুলো যেন আজ যেন না হয়
প্রশান্তের এপার ওপার,
দেহগুলো যেন হয় হিমালয়ের মত সুদৃঢ়, সুউচ্চ,
ভালোবাসায় ভরা বরফের পাহাড় '।
২০/১২/২০১৬
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৩৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপির মূল্যায়নে বঙ্গবন্ধু কিংবা আওয়ামিলীগের অবদান শূণ্য। মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি অবদান জামাতের॥

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৬



বিএনপি করার পূর্ব শর্ত কি? ইতিহাস বিচারে দেখা যায়, পার্ক মার্কিন প্রেসক্রিপশনে সর্বোচ্চ পর্যায়ের মিথ্যুক হতে হবে। আর সাথে রাজাকার পারিবারিক ব্যাকগ্রাউন্ড হলে তো কথাই নাই,... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২১

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?



জাতিসংঘে বিশ্বের সকল দেশের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান হয়ে গেল ।
সেখানে শাসক, স্বৈর-শাসক ও গনতন্ত্রর বক্ততারা এক হয়েছিলেন । কিন্ত কোন ভালো সিদ্বান্ত
নিতে পেরেছে... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

×