somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনীতি ও বিপ্লব

১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাকিস্তান আমলে পূর্ব বাংলার (পূর্ব পাকিস্তান) রাজনীতিবিদদের রাজনীতি ছিল কথায় আর মানবসেবায়,
আর পাকিস্তানিদের (পশ্চিম পাকিস্তান) রাজনীতি ছিল অস্ত্র আর মানব হত্যায়।
আর এর কারণেই বিপ্লবের উত্থান হয়েছে,
এবং প্রকৃত রাজনীতির বিজয় অর্জিত হয়েছে।
কিন্তু বাংলাদেশ সৃষ্টির কিছুটা সময় অতিবাহিত না হতে সেই পাকিস্তান ভার্সনের রাজনীতি চালু হয়ে গেছে, সেই পুরনো পঁচা বস্তা ভর্তি কর্দমাক্ত রাজনীতি... যেটা স্বাধীনতার চারযুগের মাথায় এসে সগৌরবে বহাল আছে।
আজকে কথা নেই,অস্ত্রের ঝনঝনারির আওয়াজ চলছে।
আজকে মানবসেবা নেই, মানবাত্মার হত্যা রয়েছে।
আজকে যারাই এ ধরণের অপরাজনীতিতে লিপ্ত, তাদের বিরুদ্ধেওও একটা সময় পড়ে বিপ্লব হবে..
তবে এ দেশ দুভাগ হবে না, দেশটা ধুয়ে মুছে শুদ্ধ হবে।
অতএব একটা বিপ্লবের মুখোমুখি হওয়ার আগেই অপরাজনীতির সীমারেখা টানা উচিত।
আর একটা বিপ্লব মানে শুধু নতুন কিছু সৃষ্টি করা না, একটা ভূখন্ডকে ধূলিসাৎ করা।
আজকের বাংলাদেশের যে উন্নয়ন, যে সমৃদ্ধি তা ভেঙে পড়ে যাবে অনায়াসেই যদি কর্দমাক্ত রাজনীতি না বন্ধ হয়।
লিবিয়া, ইরাক, সিরিয়া,মিশর,তিউনেশিয়ার চাঙা অর্থনীতি খুব ধ্বংস হয়েছে সেদেশের শাসকগোষ্ঠীর অপরাজনীতির কারণে,
শুধু অর্থনীতির মেরুদণ্ড ভাঙেনি,গোটা দেশটা ভেঙে গেছে।
ঠিক তেমনি আজকে ভারত পাকিস্তানের মুখোমুখি হতে চায় না শুধু নিজেদের অর্থনীতি ও সমৃদ্ধি টিকিয়ে রাখার জন্য,
ঠিক সেরকম কৌশল অবলম্বন করছে ইরানও।
আমাদের এসব দেশ থেকে শিক্ষা নেওয়া উচিত,
স্বদেশী বিপ্লব আর বিদেশি ছাড়পোকাদের দ্বারা আক্রান্ত হওয়ার আগেই একটা সমন্বয় আনা উচিত।
একচেটিয়া অর্থনীতির মত,একচেটিয়া রাজনীতির সাময়িক সুফল থাকলেও তার কুফল কিন্তু খুব গভীর।
আমরা মুক্ত বাজার অর্থনীতির মত মুক্ত মতের রাজনীতির বিকাশ চাই।
যে কোন দেশের রাজনীতির সুফল কুফলের দ্বারা শুধু মাত্র রাজনীতিবিদরাই প্রভাবিত হয় না, প্রভাবিত হয় গোটা ভূখন্ডের সব অধিবাসী।
সাম্রাজ্যবাদী আর সমাজবাদীদের পঁচা শামুকে পা কাটার আগেই আমাদের সচেষ্ট হওয়া অনিবার্য।
কিন্তু কে শুনবে কার কথা,
ব্যক্তি হিসেবে যদি ধীরে ধীরে মানুষগুলো পরিবর্তিত হয়,তবে আমরা একটা পরিবর্তনশীল ও সৃজনশীল রাষ্ট্রকাঠামো পাবো,
যেটা জাপান,সিংগাপুর আর মালয়েশিয়া পেয়েছে।
একটা মানুষের পরিবর্তনের প্রভাবে একটা সমাজ পরিবর্তিত হতে পারে, আর একটা সমাজ পরবর্তনের দ্বারা একটা গোষ্ঠী আর জনপদ পরিবর্তিত হতে পারে, এভাবে একটা রাষ্ট্রও পরিবর্তিত হতে পারে।
প্রতিহিংসা আর রটনা মানুষকে ভালো কিছু দেয়না, বরং যা কিছু ভালো আছে তা ছিনিয়ে নেয়।
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:০৬
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপির মূল্যায়নে বঙ্গবন্ধু কিংবা আওয়ামিলীগের অবদান শূণ্য। মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি অবদান জামাতের॥

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৬



বিএনপি করার পূর্ব শর্ত কি? ইতিহাস বিচারে দেখা যায়, পার্ক মার্কিন প্রেসক্রিপশনে সর্বোচ্চ পর্যায়ের মিথ্যুক হতে হবে। আর সাথে রাজাকার পারিবারিক ব্যাকগ্রাউন্ড হলে তো কথাই নাই,... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২১

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?



জাতিসংঘে বিশ্বের সকল দেশের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান হয়ে গেল ।
সেখানে শাসক, স্বৈর-শাসক ও গনতন্ত্রর বক্ততারা এক হয়েছিলেন । কিন্ত কোন ভালো সিদ্বান্ত
নিতে পেরেছে... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

×