লাভের ধন মনে হচ্ছে পিপড়ায় খাবে। আমাদের জব মার্কেট আমাদের হাতছাড়া হচ্ছে প্রতিদিন! সবার অলক্ষ্যে দুটো ভয়াবহ বিপদ নিয়ে বাংলাদেশ এগোচ্ছে -
১. অবিশ্বাস্য হলেও সত্য যে তরুণ জনসংখ্যা বিপুলসংখ্যায় বাড়ছে অথচ আমাদের HSC পরীক্ষার্থী কমছে প্রতিবছর সংখ্যায় ও হার দুই ক্ষেত্রেই! (৭৫% এর বেশি তরুণ তরুণী এসএসসিই পাশ করতে পারছে না)
২. বিজ্ঞানের ছাত্রছাত্রী কমছে গত ২৫ বছর যাবত, এবং কোন চেষ্টাতেই তা বাড়ছে না
এর মূল্য আমাদের পাই পাই করে দিতে হবে। এর অর্থ আগামী ১০ বছরে মধ্য আয়ের দেশ হওয়ায় যে বিপুল কর্মসংস্থান তৈরি হবে/হচ্ছে এবং উঁচু বেতনের যে দক্ষ লোকের দরকার হবে তা ভারত, শ্রীলংকা, পাকিস্তানসহ অন্য দেশ থেকে আনতে হবে। বাংলাদেশ হবে অনেক দেশের কর্মবাজার। বিদেশীরা প্রস্তুত এই জব মার্কেট দখলের জন্য। আমরা কি প্রস্তুত? পরিসংখ্যান খুবই স্পষ্ট যে , আমরা তৈরি না।
২০২৫-২৬ এ হায় হুতাশ করা ছাড়া উপায় থাকবে না। চেয়ে চেয়ে দেখবো উঁচু বেতনের উঁচু পদগুলো অন্যেরা দখল করে নিবে। আমাদের এক কোটি (১০০ লক্ষ)লোক যে রেমিট্যান্স পাঠায় তার চেয়ে কয়েকগুণ আমাদের থেকে নিয়ে যাবে ৫-৬ লাখ বিদেশী দক্ষ কর্মীরা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


