somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটা ফালতু খবর! অভিবাদন জানানোর কী আছে!!

০৮ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ নাকি মধ্যম আয়ের দেশে ঢুকে পড়েছে? দেশটার কোন কাম কাইজ নাই, বাঙ্গালি, খালি সুযোগ পাইলেই ঢুইকা পরে! এইটা কোন খবর হইলো! যত্তসব ফালতু খবর!
আরে দেশে তো ২৫ বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়া মহা রেকর্ড করছে। এইটা কোন খবর হইলো! যত্তসব ফালতু খবর!
সরকারি কর্মকর্তা কর্মচারির বেতন ডাবল হইছে! আর ধুওওর! যত্তসব ফালতু খবর!
বাংলাদেশে তিন লাখ কোটি টাকার বাজেট দিছে, সামনে বলে ৭ লাখ কোটি টাকার বাজেট দিবো!! ধুত্তরি, যত্তসব ফালতু খবর!
দেশে জমি কমছে কিন্তু খাদ্যে উৎপাদন বাড়তেছে! এইটা কোন খবর হইলো! যত্তসব ফালতু খবর!
দেশে নয়মাসে ১৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। এইটা কোন খবর হইলো! যত্তসব ফালতু খবর!
হাসিনা বলে ৩৬,০০০ কোটি টাকা ব্যয়ে বিদ্যুৎকেন্দ্র বানাইতেছে! ধুরও মিয়া! যত্তসব ফালতু খবর!
হাসিনা দেশের টাকায় পদ্মা সেতু বানাইতেছে! এইটা কোন খবর হইলো! যত্তসব ফালতু খবর!
বাংলাদেশে সাড়ে তের কোটি লোক মোবাইল ব্যবহার করে । সিটি সেলের মনোপলি ভেঙে দেশে গ্রামীণফোন, বাংলালিংক, টেলিটক চালুর ব্যবস্থা করেছিলো হাসিনা ! এইটা কোন খবর হইলো! যত্তসব ফালতু খবর!

আরে ভাই, সবই জনগণ নিজে নিজেই কইরা ফেলতেয়াছে। এখানে হাসিনার কী অবদান আছে ? হে কি কৃষিতে ভর্তুকি দিছে? হে কি সেচকাজে কম দামে ডিজেল দিছে? হে কি স্বপ্ন দেখাইছে? তার কুনো অবদান নাই, মধ্যেম আয়ের দেশ হওয়াতে!! সব অ্যামতে অ্যামতে হইছে! যত্তসব ফ্যাদা প্যাঁচাল!

তা সবই ফালতু খবর, ফ্যাদা প্যাঁচাল, আসল খবর কোনডা ?
খবর হইলো আম্রিকায় মাইয়া মাইয়া আর পোলা পোলায় বিয়ার আইন পাশ হইছে। আসেন , সেলিব্রেট করি। সৌদি আরব বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র ক্রেতা, আসেন , সেলিব্রেট করি! রাশিয়া বনাম ইউক্রেন ঝামেলা চলতেছে, আসেন , সেলিব্রেট করি। গ্রিসে ঝামেলা চলতাছে, এইডা একটা খবরের খবর। স্যামসাং আর অ্যাপল – নতুন যুদ্ধে অবতীর্ণ! আসেন , সেলিব্রেট করি। পাকিস্তানে সকাল বিকাল বোমা ফুটতাছে, আসেন , সেলিব্রেট করি। মিয়ানমার আর ভারত সীমান্তে গুতাগুতি করতাছে - আসেন , সেলিব্রেট করি।

আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর রাখাই হচ্ছে তাদের কাজ, বাংলাদেশের ভালো শুনলেই তাদের চুলকানি শুরু হইয়া যায়! ইদানীং হাসিনা আবার চুলকানিডা বাড়াইয়া দিতাছে। চুলকাইতে চুলকাইতে দাউদ, অ্যাকজিমা হয়ে যাইতেছে অনেকের! এইডা মনে হয় দারুণ খবর!

চুলকাইতে চুলকাইতে গীত গায় – এই চুলকানি গ্রুপের জাতীয় সঙ্গীত হচ্ছে ;
“হাসিনা লো হাসিনা ,
তোর কথায় নাচি না,
তোর কথায় নাইচ্চা ,
দেশ হালাইছি বেইচ্চা!”

কয়েকটা প্রজন্ম এ গীত শুনে বড়ো হয়েছে। নষ্ট হয়েছে অনেক প্রজন্ম। তারা দেশের সব অর্জনকেই বর্জন করতে চায়!

পবিত্র স্থানে বলে দোয়া চলতেয়াছে – হাসিনারে একটা ড্রোন মাইরা দাও! এই লৌহমানবী যতদিন দেশ চালাইবো , ততোদিন দেশে ‘যত্তসব ফালতু খবর’ বাড়তেই থাকবে !!!

হাসিনা বলে কাউরে পাত্তা দেয় না। ৭১ এর জল্লাদদের ধইরা ধইরা ঝুলাইয়া দিতাছে! কারো ফোনের ধমক ধামকে পাত্তাই দিচ্ছে না!! এইটা কোন খবর হইলো! যত্তসব ফালতু খবর!

না না , এইডাতো বিপদজনক খবর! সব মাইষে যদি হাসিনার মতো পাত্তা না দেয়া শুরু করে – হাসিনার মতো নির্ভিক আর সাহসী হয়ে মেরুদণ্ড সোজা করে দাড়াতে চায় , তবে দেশে দালালগোষ্ঠীর কী হবে! দ্যাশ তো সত্যি সত্যি আগাইয়া যাইবো! দেশের বিষয়ে তো যখন তখন নাক গলানো যাইবো না! কী বিপদ! কী বিপদ!!

পুরো জাতির পক্ষ থেকেই বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানানোর সময় হয়ে গেছে। আসুন , এই বিশাল অর্জনের জন্য বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাই। মনটাকে বড় করি, তবে দেশটার উন্নয়নও বড় আকারে হবে।
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৫০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন

Extra Long - Dual Coverage!

লিখেছেন মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫

আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।

সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

জল-জলন্ত

লিখেছেন রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪



সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের... ...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16



১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,... ...বাকিটুকু পড়ুন

×