তনুর হত্যার বিচার চেয়ে যে ছেলে বা মেয়েটে প্রতিবাদে নেমেছিলো, তারা কি তাদের বাবার খবর রাখে?তার বাবা ব্যবসায়ী বা আমলা বা বেসরকারী চাকুরিজীবী। কীভাবে ফাইল আটকিয়ে গলায় পারা দিয়ে মানুষের কাছ থেকে টাকা আদায় করে
সে কি খবর নেয়, তার বাবাকে ঔষধ কোম্পানি যে গাড়িটা বা তিন কোটি টাকার ফ্লাটটা দিলো তার খেসারত কারা দিবে?তার বিনিময়ে ঔষধ কোম্পানিকে ৫০ কোটি টাকা সে লাভ করিয়ে দিবে, সাধারণ মানুষের রক্ত চুষে?
সে কি জানে তার বাবা যে বড় প্রজেক্টটা চালায়, সেখানে নারী সহকর্মীকে সে কিসের বিনিময়ে চাকুরি দেয়? মাঝে মাঝে ফিল্ড ভিজিটের নামে রেস্ট হাউসে বা ফরেন ট্যুরের নামে কখন কোন ভ্রমণসঙ্গীনিকে সে নিয়ে যায়? সে কি জানে তার মায়ের বড় চাকুরিটা হলো, কিসের বিনিময়ে হলো?
প্রতিদিনই ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে – হাজার হাজার নীরব ধর্ষণ হয় অফিসে, কর্পোরেটে, ওটাকে বলে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং! ওই যে কাজের মেয়ে জান্নাত খুনের কোন কিছুই হলো না! তোমার ভাইয়ের লোলুপ দৃষ্টি থেকে তোমার ঘরের কাজের মেয়ে নিরাপদ আছে? তোমার বাবার লোলুপ দৃষ্টি থেকে কাজের মেয়ে নিরাপদ আছে?
এসব কেন হয় জানো? তোমার দুর্নীতিবাজ বাবার কারণে, তোমার লম্পট বাবার কারণে, তোমার দুর্নীতিবাজ মায়ের কা্রণে।
কালকেই শিক্ষাভবনে যাও, দেখবে তোমার বাবা কী লোলুপ দৃষ্টি নিয়ে আছে, সেখানে শিক্ষকদের কী সীমাহীন লাঞ্চনা করছে তোমার বাবা! অথবা যাও সরকারি, বেসরকারি যে কোন অফিসে! দেখো সেখানে তোমার বাবা বা মায়ের আসল চেহারা!
বাবা বা মায়ের আসল চেহারা দেখতে চাও? দুটো কাজ তোমাকে করতে হবে বেতনটা জানতে হবে আর তার অফিসে মাঝে মাঝে যাও! দেখো সেখানে কী কী আলাপ হয়! ঘুষ আর পারসেন্টেজ ছাড়া কোন আলাপই সেখানে হয় না!
এরকম বাবাদের কারণেই খুন হয়, ধর্ষণ হয়।
তনু হত্যার বিচার নয়, আগে নিজের বাবার বিচার করো, মায়ের বিচার করো!দেখবা খুন, ধর্ষণসহ সীমাহীন অবিচার কীভাবে কমে যায়!
এই যে দেশটা দেখছো – যতো অনিয়ম, যতো খুন, সাধারণ মানুষের যতো ভোগান্তি, এর জন্য দায়ী কে জানো? তোমার দুর্নীতিবাজ বাবা, মা!
এই দেশটাকে বাঁচাতে হলে সবার আগে থামাতে হবে তোমার দুর্নীতিবাজ বাবাকে, মাকে।আগে তাদের থামাও, তারপরে দেশ উদ্ধার করতে এসো!


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



