somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুর্ঘটনা

০৬ ই মে, ২০১৯ সকাল ৮:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

_ "বাবা, সাইড নিয়ে হাঁটো । এই জায়গাটায় এসে তিনদিক দেখেশুনে রোড পার হবে । বলা যায় না কখন কোনদিক থেকে আজরাইল এসে পড়ে । "
-
এই একটি বাক্য আমি প্রতিদিনই শুনি । আমার মায়ের মুখে থেকে নয় তবে একজন ছেলেহারা মা'র মুখ থেকে শুনছিলাম ।
-
প্রতিদিনকার মতো আমি আজও হাঁটার জন্যে বের হলাম মেস থেকে । মন যখন খারাপ থাকে তখন আমি প্রায় সময়ই এই দিকে হাঁটতে বের হই একা একা । আমি প্রতিদিন দেখি একজন মহিলা এখানে দাঁড়িয়ে আছেন, বসে নেই কিন্তু । তিনি পায়চারি করেন । একজায়গায় বসে থাকেন না । এই রাস্তা দিয়ে কেউ গেলে বা আসলে তাঁকেই নিজের ছেলে মনে করে উক্ত কথাটি বলেন যা আমাকে প্রতিদিনই বলতেন । আমি খুবই আশ্চর্য হতাম উনার এমন উপদেশ দেখে । কেনোনা রাস্তাঘাটে কতধরণের লোক নানাকাজে এই রাস্তা দিয়ে যায় । সবাইকেই কেন তিনি উক্ত কথাটি বলে হুশিয়ার করে দেন । এর পিছনে আসলে কী কারণ থাকতে পারে? আমার মনে এই কৌতূহল নিয়ে আজ জিজ্ঞেস করেই ফেললাম, -
_ "আচ্ছা আপনি প্রতিদিন আমাকে কেন হুশিয়ার করে দেন এই মোড়ে আসলেই?"
উনার উত্তর ছিলো, তখনি উনার চোখে পানির টলমল দেখা গেলো-
_ "আমার ছেলের বয়স ২৪ বছর । সবে মাত্র পা দিয়েছে ২৪ বছরে । ছেলেকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিলো । একদিন সে বড় হবে এবং ইঞ্জিনিয়ার হবে । আমার ছেলেকে আমি অন্যের বাড়ি রান্নাবান্নার কাজ করে পড়াশোনা করিয়েছি । ছেলেটি আমাদের পরিবারের অবস্থা বুঝতো । সেও পড়াশোনার পাশাপাশি রিক্সা চালাতো এই সিলেট শহরে । রিক্সা চালিয়ে যে দুপয়সা পেত সেগুলো দিয়ে সে তার পড়াশোনার খরচ চালিয়ে নিতে পারতো আর আমি মানুষের বাড়ি কাজ করে যা পেতাম তা দিয়ে কোনোরকমে খেয়েপড়ে থাকতাম আমার গ্রামে । ছেলেকে সিলেট পলিটেকনিক ইন্সটিটিউটে ভর্তি করিয়েছি টাকা ধার করে এনে । সেগুলোর সুদও আমার ছেলে রিক্সা চালিয়ে দেওয়ার চেষ্টা করছিলো । ছেলের চোখেও খুব বড় স্বপ্ন ছিলো, সে একদিন ইঞ্জিনিয়ার হবে এবং তার মায়ের স্বপ্ন ও ইচ্ছা পূরণ করবে ।
কিন্তু আমার ছেলে স্বপ্ন পূরণের জন্য পর্যাপ্ত সময় পায়নি । এর আগেই উপরওয়ালা তাকে নিয়ে গেছেন ।
প্রতিদিনকার মতো সেদিন সকালেও আমার ছেলে রিক্সা চালানোর উদ্দেশ্য নিয়ে বের হয়েছিলো কিন্তু এই জায়গায় এসে সে আর যেতে পারেনি । তিন রাস্তার মোড় থাকায় ডান দিকের রোড থেকে একটা গাড়ি এসে তাকে ধাক্কা মেরে চলে যায় । আমার ছেলেটা রিক্সা থেকে পড়ে যায় । রক্তমাখা দেহ নিয়ে সে ছটফট করছিলো আমার ছেলেটা । কতই না কষ্ট পেয়ে ওর জান চলে গেছে । গরমের দিন ছিলো । হয়তোবা আমার ছেলেটা একটু পানি খেতে চেয়েছিলো । ধীরে ধীরে আমার ছেলের চোখ বন্ধ হয়ে যায় । আশেপাশের লোকেরা তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন । মারা যাওয়ার সাথে সাথেই আমার ছেলের স্বপ্ন এবং আমার স্বপ্ন থেমে যায় ।
আমার একটা মাত্রই ছেলে । আমি ওকে ছাড়া কীভাবে বাঁচবো ভেবে কোলকিনারা পাচ্ছি না ।
-
তিনি যখন কথাগুলো বলছিলেন তখন কাঁদছিলেন আর শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছিলেন । আমার মন ভারী হলো ছেলে হারানো এই মায়ের কান্নার শব্দে । আমি অনেক্ষণ দাঁড়িয়ে থাকলাম । এরপর আমার মাথায় হাত দিয়ে বলেন, "রাস্তাঘাট দেখে চলবে বাবা । আমার ছেলে মারা গিয়েছে কিন্তু আর যেন কোনো মায়ের কোল খালি না হয় ।"
-
Friday, 03 May 2019
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১৯ সকাল ৮:১১
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×