somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"আমি এবং আমার মোবাইল;)।"

২০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার অনেক নেশার মধ্যে অন্যতম একটা হচ্ছে নকিয়ার নতুন মডেলের মোবাইল সেট দেখলে যদি পছন্দ হয়ে যায় সেটা যেভাবেই হোক কেনা। যখনই কিনি তখন সেটা এতই প্রিয় হয়ে যায় যে মনে মনে প্রতিজ্ঞা করে ফেলি একে আমার কাছ থেকে কোনদিন দূরে সরাবনা কিন্তু.....।

মাস ছয়েক আগে আমার অতি প্রিয় (!!) একটি সেট নিলাম, হাতে নিয়েই মনে হল একেই তো এতদিন খুঁজছিলাম, আমার কাছ থেকে কেউ লুকিয়ে রাখতে পারলনা :D। ঘরে বাইরে যেখানেই যাইনা কেন তাকে আমার চোখের আড়াল করিনা। আর কিনা একটি ঘটনা ঘটার কারনেই তাকে কিছুদিনের জন্য আমার কাছ থেকে দূরে চলে যেতে হল :((

প্রতিদিনের মতই সকালে আমার ছেলেকে বাথরুমে বসিয়ে মোবাইলে মেইল চেক করছি। ওয়াফি মোবাইল নেবার জন্য কান্নাকাটি করছে দেখে ওর হাতে দিতে বাধ্য হলাম, কারন কান্না শুরু করলে তাকে আর বাথরুমে বসিয়ে রাখা যাবেনা। ওটা নিয়ে সে কানে দিয়ে ভাব করছে যেন কারো সাথে কথা বলছে। এর মাঝেই আমি মাত্র এক সেকেন্ডের জন্য মোবাইলের উপর থেকে চোখ সরালাম আর তখনি মনে হল টুপ করে একটা আওয়াজ। সাথে সাথে ওয়াফির হাতের দিকে তাকিয়ে দেখি মোবাইল নেই, যা বুঝার বুঝে ওকে কমোড থেকে নামিয়ে তাকিয়ে দেখি আমার সাধের মোবাইল কমোডের ভিতর। কমোডের ভিতর পানি ছাড়াও আর কিছু আছে কিনা এসব কোন কিছু চিন্তা না করে হাত বাড়িয়ে তুলে এনেই ঝাকাঝাকি করে পানি ঝাড়লাম, ফু দিয়ে পানি শুকানোর চেষ্টা করলাম, কিন্তু হায়, মোবাইল আমার কোমায় চলে গেল। বার বার ওন করার চেষ্টা করেও লাভ হলনা। প্রথম দিকে একটু বাতি জ্বলে উঠলেও পরে আর তাও হলনা। নিজের চুল ছিড়তে ইচ্ছা হল চিন্তা করে যে এত জায়গা থাকতে বাথরুমেই কেন ছেলের হাতে মোবাইল দিলাম।

যাই হোক, মোবাইল কে পাঠালাম নোকিয় সার্ভিস সেন্টার হসপিটালে। একদিন পর জানতে পাড়লাম, ভিতরের সার্কিটে সমস্যা হয়েছে, কিছুদিন সময় লাগবে। এক সপ্তাহ পরও একি খবর। কবে মোবইল ছাড়া পেয়ে বাসায় ফিরবে সেই দিন গুনে যাচ্ছি। এর মাঝে দেশের বাইরে যাবার কথা ঠিক হল, মোবাইল কে হাসপাতাল থেকে রিলিজ করিয়ে এনে রওনা করলাম বিদেশে। মোবাইল আমার তখনও কোমায়। ওখানে ঘোরাঘুরিতে এত ব্যাস্ত ছিলাম যে কোন সার্ভিস সেন্টারে যাওয়া হলনা। শেষ পর্যন্ত ওই অবস্থায় দেশে ফিরে আবার আগের হাসপাতালে ভর্তি করালাম। এবার আরো কিছু টেস্ট করানোর পর জানতে পারলাম, কান্ট্রি লক হয়ে গেছে। ওখান থেকেই ইস্টার্ন প্লাজার এক ডাক্তারের এড্রেস দিল। ওখানে নিয়ে গেলে জানতে পারি, কোন কিছুই হয়নি, একটা অপশন অফ হয়ে গেছে। ওটা ওন করার সাথে সাথেই মোবাইলের হার্টবিট ফিরে আসল, আবার হাসি মুখে চলাচল করা শুরু হল। ফোন আসলেই তার মধুর আওয়াজে আমাকে জানায়, মেসেজ আসলে তার নরম কন্ঠে সুমধুর সুর তোলে।

মোবাইল আবার সুস্থ হয়ে আমার হাতে হাতে ঘুরে বেড়াচ্ছে। আমি আর আমার মোবাইল দুজনেই আজ দুজনকে পেয়ে খুশি B-)
৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বুনো মহিষের পাল!

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:২৯



ঘনিয়ে এসেছে প্রস্থানকাল; অনেককিছুর মতো আমিও
হারিয়ে যাবো কালের গর্ভে বা কৃষ্ণচুড়ার লালে লালে।
মূলত হারিয়ে যাওয়ার জন্যই আবির্ভূত হয়ে,
মাঝখানে সবার সাথে খেলে গেলাম বনভোজন বনভোজন।

অনেকদিন ধরেই মগজে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

×