somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসরাইল: পৃথিবীর ক্যানসার

২৩ শে জুলাই, ২০০৬ বিকাল ৩:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

1948 সাল থেকে এ পর্যন্ত প্যালেষ্টাইন-ভূখন্ড কখনোই শান্ত ছিল না। আরব বিশ্বের সাথে ইসরাইলের অনেক যুদ্ধ ও শান্তি চুক্তি হয়েছে কিন্তু সেসব কোন কাজেই আসেনি এবং ভবিষ্যতেও আসবে না যতণ না পর্যন্ত প্যালেষ্টাইন একটি পূণাঙ্গ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। এ অশান্তির আগুন শুধুমাত্র প্যলেষ্টাইনেই সীমাবদ্ধ ছিল না। তা ছড়িয়ে পড়েছিল, উত্তপ্ত করেছিল মধ্যপ্রাচ্যের সাধারন মানুষকে। এর ফলে সৃষ্টি হয়েছে হামাস, হিসবুল্লার মত অসংখ্য সংগঠন, মূসাব আল জারকাবির মত স্বাধীনচেতা চরিত্র। হামাস গণতান্ত্রিকভাবে নির্বাচিত হলেও গণতন্ত্রের প্রবক্তা ও রপ্তানিকারক আমেরিকার কাছে স্বীকৃতি পায়নি কেননা বিচার মানলেও তালগাছের দাবি তারা কখনোই ছাড়বে না। আমেরিকা ও পশ্চিমা মিডিয়ার দৃষ্টিতে এরা সবাই সন্ত্রাসী যদিও তাদের দাবি শুধুই একটি স্বাধীন ভূখন্ড এবং তাদের প্রচেষ্টা বিদেশি দখলদারদের উৎখাত করা। স্বাধীনচেতা জারকাবি নিহত হয়েছে। আমেরিকান মিডিয়াগুলো জারকাবির মৃতু্যকে তাদের তথাকথিত সন্ত্রাসবিরোধী যুদ্ধের বিরাট সাফল্য হিসেবে চিহ্নিত করছে। কিন্তু একজন জারকাবির মৃতু্য সেখানে হাজার জারকাবির জন্ম দেবে এবং সহিংসতা বেরেই চলবে কমবে না। মানুষের স্বাধীনতার স্পীহা এভাবে কমে না বা শক্তি দিয়ে দাবিয়ে রাখা যায় না অন্তত ইতিহাস আমাদের সেই কথাই বলে।

সমপ্রতি এক সাধারন ইসরাইলি সৈন্যকে অপহরণ করে প্যালেষ্টাইনি গেরিলারা। উদ্দেশ্য ছিল শত শত বন্দী প্যলেষ্টাইনির কয়েকজনকেও যদি মুক্ত করা যায়। অথচ এ ঘটনাকে কেন্দ্র করে ইসরাইলি সৈন্যরা গাজা ও পশ্চিম তীরে ব্যাপক হামলা চালায় এবং প্যালেষ্টাইনের হামাস নেতৃত্বাধীন সরকারের অর্ধশতাধিক মন্ত্রি, এমপি ও সদস্যদের ধরে নিয়ে যায় অত্যন্ত অপমানজনকভাবে (হাত ও চোখ বেঁধে)। সিরিয়ার প্রেসিডেন্ট প্রাসাদের উপর দিয়ে ইসরাইলি জঙ্গি বিমান উড়ে গেছে। সিরিয়া বলেছে, ইসরাইলকে প্রতিরোধ করার সামর্থ তাদের আছে। ইগিপ্ট বলেছে, ইসরাইলের এই হামলা দু-দেশের শান্তি প্রচেষ্টায় সিকি শতাব্দির সব অর্জন হুমকির মুখে পড়েছে।

অন্যদিকে আমেরিকা বরাবরেমত মত ইসরাইলকে সমর্থন করে যাচ্ছে কেননা প্যালেষ্টাইনিদের রক্তের চেয়ে আমেরিকার কাছে মধ্যপ্রাচ্যের তেল অনেক বেশি মূল্যবান। যা-হোক শান্তিপ্রিয় বিশ্বসমাজ এ সংকট নিরসনে জাতিসংঘের কার্যকর হস্তপে কামনা করে। বিশ্ববাসী প্যালেষ্টাইনকে লেবাননের মত যুদ্ধাবস্থায় দেখতে চায় না। কেননা বিশ্বসমপ্রদায় জানে তাদের নিজেদের নিরাপত্তার স্বার্থেই মধ্যপ্রাচ্যে শান্তি জরুরী। এ বোধ আমেরিকার কবে হবে সেটাই দেখার বিষয়।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেটিকুলাস ডিজাইনের নিজেরা নিজেরা নির্বাচন

লিখেছেন হাসান কালবৈশাখী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৩:৩৬

বাংলাদেশের জামাতের সমর্থন কতটুকু?
এযাবৎ পাকিস্তান আমল থেকে ৭৫ বছরের ইতিহাসেএ দেশে বর্তমানে যতগুলো নির্বাচন হয়েছে কোন নির্বাচনে জামাত ৪ - ৫% এর বেশি ভোট পায়নি।
২০০৮ এর ফটো আইডি ভিত্তিক ভোটে... ...বাকিটুকু পড়ুন

******মায়ের শ্রেষ্ঠ স্মৃতি******

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:১৫


মায়ের স্মৃতি কোনো পুরোনো আলমারির তাকে
ভাঁজ করে রাখা শাড়ির গন্ধ নয়
কোনো বিবর্ণ ছবির ফ্রেমে আটকে থাকা
নিস্তব্ধ হাসিও নয়
সে থাকে নিঃশব্দ এক অনুভবে।

অসুস্থ রাতের জ্বরজ্বালা কপালে
যখন আগুনের ঢেউ খেলে
একটি শীতল... ...বাকিটুকু পড়ুন

নতুন ভোরের প্রত্যাশা; উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জাতীয় নির্বাচন

লিখেছেন নতুন নকিব, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৩৩

নতুন ভোরের প্রত্যাশা; উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জাতীয় নির্বাচন

ছবি সংগৃহিত।

টানা ১৮ বছরের রাজনৈতিক অস্থিরতা ও পাতানো নির্বাচনের পর আজ অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ফ্যাসিবাদের পতনের পরে এটি... ...বাকিটুকু পড়ুন

পাতানো নির্বাচনে বিএনপিকে কিভাবে ক্ষমতায় বসানো হল-(৩) অথচ দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের পর চাওয়া ছিল একটি সুষ্ঠ নির্বাচন।

লিখেছেন তানভির জুমার, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:০৫




এনসিপির সংসদ সদস্য পদপ্রার্থী (নোয়াখালী ৬ হাতিয়া) জনাব হান্নান মাসুদের স্ত্রী'র উপর বিএনপির সন্ত্রাসীদের হামলা। ভোট কেন্দ্রে ভোট দেওয়ার সময় তার উপর লোহার রড দিয়ে আক্রমণ করা হয়।... ...বাকিটুকু পড়ুন

জনগণ এবার কোন দলকে ভোট দিতে পারে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩৬


আজ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন। সকাল সাতটা থেকেই মানুষ ভোট দিতে লাইনে দাঁড়িয়ে আছে। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপি জোট বনাম এগারো দলীয় জোট (এনসিপি ও জামায়াত)। নির্বাচনের পরপরই... ...বাকিটুকু পড়ুন

×