somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির চিত্র

১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার বড় ভাই ঢাকা কলেজে পড়ে অনার্স ৪র্থ বর্ষে ইংরেজি বিভাগে। কয়েকদিন আগে তাদের ৩য় বর্ষের রেজাল্ট বের হয়েছে। কিন্তু প্রকাশিত রেজাল্ট সম্পর্কে সে যা জানালো, তা প্রথমে বিশ্বাসই করতে পারি নি। পরবর্তীতে যখন প্রমাণ বের করলো, তখন তো হা হয়ে গেলাম। এও কি সম্ভব???

কি আপনাদের বিশ্বাস হচ্ছে না কি বলছি? ঠিক আছে, কিছু প্রমাণ দেখুন।

১. ঢাকা কলেজের ইংরেজি বিভাগের ৬১২০৫০ রোলধারী শিক্ষার্থ্রী ২০০৮ সালের ৩য় বর্ষের ফলাফল হলো ১০০ নম্বরের মধ্যে ৫১, ৫০, ৫২, ৬২, ৫৫ ও ২০(২৫ নম্বরের টিউটোরিয়াল পরীক্ষায়)। প্রাপ্ত নম্বরগুলোর ক্রম দেখলেই বোঝা যায় এগুলো কতটা সূক্ষ্মভাবে দুর্নীতির মাধ্যমে নম্বর বন্টন করেছে! বিস্তারিত ফলাফল:
Click here

অথচ, এই শিক্ষার্থীর ২০০৭ সালের ২য় বর্ষের ফলাফল হলো ১০০ নম্বরের মধ্যে যথাক্রমে ২০, ১৬, ১১, ৪৬, ৪০, ১৪(২৫ নম্বরের টিউটোরিয়াল পরীক্ষায়) ও ২০(৫০ নম্বরের মৌখিক পরীক্ষায়)! বিস্তারিত ফলাফল:

Click here

একই শিক্ষার্থীর ২০০৬ সালের ১ম বর্ষের ফলাফল হলো ১০০ নম্বরের মধ্যে যথাক্রমে ৩৩, ০৮, ৩১, ৪৭ ও ১৬(২৫ নম্বরের টিউটোরিয়াল পরীক্ষায়)। বিস্তারিত ফলাফল:

View this link

২. ঢাকা কলেজের ইংরেজি বিভাগের ৬১২০৫২ রোলধারী শিক্ষার্থ্রী ২০০৮ সালের ৩য় বর্ষের ফলাফল হলো ১০০ নম্বরের মধ্যে ৫১, ৫০, ৫১, ৫৬, ৫৪ ও ১৪(২৫ নম্বরের টিউটোরিয়াল পরীক্ষায়)! বিস্তারিত ফলাফল:

Click here

অথচ, এই শিক্ষার্থীর ২০০৭ সালের ২য় বর্ষের ফলাফল হলো ১০০ নম্বরের মধ্যে যথাক্রমে ৪৪, ১৫, ১৫, ৪৩, ৫২, ১১(২৫ নম্বরের টিউটোরিয়াল পরীক্ষায়) ও ২০(৫০ নম্বরের মৌখিক পরীক্ষায়)! বিস্তারিত ফলাফল:

Click here

একই শিক্ষার্থীর ২০০৬ সালের ১ম বর্ষের ফলাফল হলো ১০০ নম্বরের মধ্যে যথাক্রমে ৩৭, ২১, ৩৯, ২৩ ও ১২(২৫ নম্বরের টিউটোরিয়াল পরীক্ষায়)। বিস্তারিত ফলাফল:

Click here

৩. এই কলেজের ইংরেজি বিভাগের ৬১২০০৯ রোলধারী শিক্ষার্থ্রী ২০০৮ সালের ৩য় বর্ষের ফলাফল হলো ১০০ নম্বরের মধ্যে ৫০, ৫১, ৫২, ৫৩, ৫৫, ১৪(২৫ নম্বরের টিউটোরিয়াল পরীক্ষায়)। প্রাপ্ত নম্বরগুলোর ক্রম দেখলেই বোঝা যায় এগুলো কতটা সূক্ষ্মভাবে দুর্নীতির মাধ্যমে নম্বর বন্টন করেছে! বিস্তারিত ফলাফল:

Click here

অথচ, এই শিক্ষার্থীর ২০০৭ সালের ২য় বর্ষের ফলাফল হলো ১০০ নম্বরের মধ্যে যথাক্রমে ৪১, ১৮, ৪২, ৪৯, ৫১, ১৪(২৫ নম্বরের টিউটোরিয়াল পরীক্ষায়) ও ২৮(৫০ নম্বরের মৌখিক পরীক্ষায়)! বিস্তারিত ফলাফল:

Click here

একই শিক্ষার্থীর ২০০৬ সালের ১ম বর্ষের ফলাফল হলো ১০০ নম্বরের মধ্যে যথাক্রমে ৩৭, ২৮, ৩০, ৪২ ও ১০(২৫ নম্বরের টিউটোরিয়াল পরীক্ষায়)! বিস্তারিত ফলাফল:

Click here

এগুলোই যথেষ্ট নয়। এভাবে হয়তো আরো অন্যান্য বিভাগের অনেকেই আর্থিক দুর্নীতির মাধ্যমে ফলাফল পরিবর্তন করেছে। কেননা, তার অনেক বন্ধুরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত, তারাও একই ধরনের দুর্নীতির সন্ধান পেয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছে। তাই উপরি উক্ত রোল নম্বরসহ বাকি রোল নম্বর যাদের অন্তত পূর্ববর্তী ফলাফল বিপর্যয় আছে, তাদের পরীক্ষার খাতা পূনঃমূল্যায়ন কিংবা পরীক্ষক কর্তৃক প্রদত্ত নম্বর ও ওয়েবসাইটে প্রকাশিত ফলাফল মিলিয়ে দেখলেই আসল কারসাজিটি ধরা যাবে। তাছাড়া, এসব অসদুপায়বলম্বনকারী শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করলেই মূল হোতা ও সহযোগীদের ধরা যাবে। আর সংশোধিত ফলাফল প্রকাশ করে দুর্নীতিবাজ ও অসৎ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার জন্য শিক্ষামন্ত্রীর নিকট আবেদন করছি।

নতুবা, এভাবে যদি পড়াশোনা ব্যতিরেকে আর্থিক লেনদেন কিংবা দুর্নীতির মাধ্যমে কেউ ভালো ফলাফল অর্জন করে, অদূর ভবিষ্যতে আমাদের অর্জিত সনদপত্রের মান নিয়ে প্রশ্ন উঠা অস্বাভাবিক কিছুই হবে না। এর ভয়াবহ প্রভাব পড়বে আমাদের মতো মধ্যবিত্ত ঘরের সন্তানদের উপর। তাই সরকারের শিক্ষামন্ত্রী ও একজন দায়িত্বশীল মন্ত্রীর প্রতি আমাদের আকুল আবেদন, এই ভয়াবহ ব্যাধি অঙ্কুরেই বিনাশ করে আমাদের শিক্ষার প্রকৃত মান রক্ষা করা ও জাতীয় মেধা সংরক্ষণে সচেষ্ট হ্ওয়ার প্রত্যাশা ব্যক্ত করি।
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×