
জানিনা এই পেশা কবে থেকে শুরু বা কোন সন থেকে কেন এর সৃষ্টি হয়েছিলো এবং তা এখন ভাববার বিষয় বোধ হয় । যেহেতু পৃথিবী এখন আধুনিক আর পৃথিবীর মানুষ দিনে দিনে বেশী সভ্য বলে দাবীদার । আর এই সভ্য দুনিয়ায় এখনো এই পেশা বিরাজমান । তাই লিখতে ইচ্ছে হোলও । আদিকালের যে শাসকের বা যে রাজার বা রাজত্তের আমলে এর সৃষ্টি হয়েছিলো যেমনভাবে , ঠিক এখনো তেমনই ভাবেই চলছে বরং দিন দিন এর বৃদ্ধি পাচ্ছে ভিন্নভাবে , ভিন্ন রঙে । এই পেষায় যারা যোগ দেয় , তারা কি অভাবের তাড়নায় যায় , একথা কি সঠিক ? কিন্তু সমাজ এক কথায় বলে বেঢ়ায় যে অভাবের তাড়নায় , নারীরা এই পেষায় যোগ দেয় । আবার যেসব পুরুষ বেশ্যালয়ে আগমন / গমন করে তারা কি সবাই বিত্তশালী নাকি দৈহিক চাহিদা পুরনে যায় নাকি ব্রিকিতির নেশার কারনে যায় ? আবার যানা যায় ,নিজস্ব প্রতিষ্ঠানেও বা নিজ বাসাতেও এই বেশ্যাগিরি চলে , কোনও কোনও যায়গায় । আবার একজন নারী কেনও বেশ্যা বৃত্তি করে তা কি সে ইচ্ছা করে না নেসায় করে না পরিস্থিতির স্বীকার । যে যেই কারনে যাক না কেনও , এই পেষাটি কি সঠিক পেশা ? কিংবা এই পেষাটি কি সমাজ থেকে উঠে যাওয়া দরকার বলে মনে করেন ? যদি না উঠে , তাহলে আমরা কিসের ধর্ম কিসের সমাজ বা কিসের নেতৃত্ব দিচ্ছি । তাহলে আমাদের ভবিষ্যৎ কি এবং কি আমাদের লক্ষ্য ? আবার কখনো কখনো আমরা জেনে শুনে ঐ বেশ্যা নারীকে প্রেম করে বিয়ে করে , সমাজে নিয়ে এসে সংসার ধর্ম করছি । সব জেনে শুনেও আমরা গ্রহন করছি । আবার দেখবেন যে , একজন বেশ্যা নারী সারাজীবন এই পেশা করে আয় করে বিত্তশালী হয়ে , সমাজে দান / খয়রাত করছে । কখনো কখনো তারা সমাজে নেতৃত্বওঁ দিচ্ছে কিংবা সমাজের উচ্চস্তরে বসবাস করছে । এখন আবার সমাজের সাথেই মিলে মিশেই তারা ফ্লাটে বা নাইট ক্লাবে বা বাসা ভাড়া নিয়ে এসব কাজ করছে । তাই আমার মনে হয় যেসকল পুরুষ বেশ্যালয়ে যায় বা যেতে অভ্যাসী , তারাও পুরুষ শাসিত সমাজের নেতৃত্ব দিচ্ছে এবং সমাজের নানা পেষায় জড়িত কিংবা নানা সুনামের অধিকারী কিংবা কর্ণধার । পুরুষ যেমন নারী বেশ্যালয়ে যায় , ঠিক তেমনি পুরুষ বেশ্যালয় কেনও স্থাপিত হয় না ? তাহলে নারীরা পুরুষদের বেশ্যালয়ে আসবে তা কেনও হয় না সমাজে । আমরা পুরুষরা কেনও সমর্থন করিনা বা পুরুষ বেশ্যালয় গড়তে নারাজ । নাকি সুশীলরা আপত্তি তুলবে ? নাকি পুরুষদের জন্য বেমানান হবে নাকি লজ্জাজনক পেশা হবে ? নাকি দুনিয়ার নিয়ম পুরুষরাই শুধু নারীদের কাছে যাবে নারী বেশ্যালয়ে ? কিন্তু পুরুষরা যখন নারী বেশ্যালয় থেকে বেশ্যাগিরি করে বেরিয়ে আসে , তখন তো সমাজ তাদের দেখে কিংবা সমাজ তো তাদের চিনে ফেলে । তখন কি পুরুষদের লজ্জা করে না কিংবা জাত যায়না । তারপরও আমরা পুরুষরা গল্পে গল্পে বেশ্যালয় নিয়ে নানা রসিকতা করে বেঢ়াই । এখন আবার বেশ্যালয়ের আধুনিক নাম হয়েছে যৌন পল্লী কিন্তু এর পুরানো নাম বেশ্যাখানা । যদি কোনও বেশ্যালয় তুলে দেওয়া হয় বা সমাজ থেকে বেশ্যালয় মুছে ফেলা হবে , যদি সিদ্ধান্ত হয় , আর সেই দায়িত্ব যদি আমাদের উপর অর্পিত হয় , আর আমি যদি বেশ্যালয়ে যাওয়া অভ্যাসী হই তাহলে কি তা সম্ভব হবে আমা দারা ? দেশে বেশ্যালয়গুলি নারী দারা চালিত না পুরুষ দারা পরিচালিত ? দেশে দেশে যদি এখনো বেশ্যালয় থাকে , আর যদি আমরা বলে বেঢ়াই নারীর ক্ষমতায়ন বা আমরা সভ্য সমাজ বা সুশীল সমাজ বা আধুনিক পৃথিবীর নুতন প্রজন্ম , তা কি বেমানান হবে না ? এটা ভণ্ডামি নয় কি, আমাদের পুরুষ শাসিত সমাজের ? তাই প্রবাদে বলে , কাচা নারীর , কাচা টাকা এবং কাচা মাছ এর লোভ সামলানো নাকি কঠিন ?
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




