somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তিন চাকার বাংলাদেশ

০৩ রা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




















দেশে এখন তিন চাকার যানবাহন ছেয়ে গেছে । তাই সরকার এখন থেকে তিন চাকার যানবাহন মহাসড়কে বা আন্তঃজেলা সড়কগুলিতে চলাচলে নিষেধাজ্ঞা জারী করেছে বলে জানা গেছে । কিন্তু কেনও এই যানবাহনগুলি সড়ক / মহাসড়কে চলাচল করতে পারবে না । তার যুক্তিসংগত কারন জানার দরকার । আদিকালে বা পূর্বে কোনও সড়কই পাকা ছিলও না । তখন মানুষের চলাচল ছিলও , হয় পায়ে হেঁটে নতুবা ঘোড়া গাড়ী বা গরু / মহিষের গাড়ী কিংবা কখনো নৌ পথে নৌকা । তার পরিবর্তন ঘটে শহর গুলিতে শুরু হয় পাকা রাস্তার নির্মাণ এবং সেই পাকা রাস্তা গুলিতে কিন্তু গরু বা মহিষের গাড়ী বা ঘোড়া গাড়ী চলতে ছিলও বাঁধা । তবে ঐসকল যানবাহনের চাকায় রাবার বা টায়ার লাগাতে বাধ্যতা করা হয় , যাতে পাকা রাস্তার ক্ষতি না হয় । নতুবা পাঁচ আইনে মামলা । এখন দেশ জুড়ে পাকা রাস্তা , এমনকি প্রতান্ত গ্রামেও পাকা রাস্তা । যে সকল পাকা রাস্তায় বাস বা অন্য কোনও যানবাহন পাওয়া যায় না । তার জন্যই এখন তিন চাকার যানবাহনের আভিরভাব হয়েছে বলে মনে হয় । তবে , এর আগে এসেছে , করিমন / নছিমন নামে স্থানীয়ভাবে নির্মিত যানবাহন । যার প্রচলন এখন গ্রাম / গঞ্জে ব্যাপক । তারাও সড়ক / মহাসড়কগুলিতে বিচরন করছে । এই নিয়ে বাস মালিক সমিতি অনেক আন্দোলন করেছে এসব যান চলাচলে নিষেধাজ্ঞা জারী করার জন্য , কিন্তু তা রোধ হয়নি এখনো । বরং দিন দিন এর বৃদ্ধি পাচ্ছে । অবশ্য এই যানবাহনের চালকের নেই কোনও লাইসেঞ্চ বা রেজিষ্টেশন । যে যানবাহন যান্ত্রিক ত্রুটিপূর্ণ ভাবে নির্মিত । প্রায়শ সড়ক পথে দুর্ঘটনা কবলিত হয় । তারপরও চলছে এখনো এবং জনগন এর ব্যাবহার করছেই । এটাও তিন চাকার যান । সবচাইতে ভয়ংকর ব্যাপার , এর চালকরা প্রায়ই অপ্রাপ্ত বয়স্ক এবং তারা ট্রাফিক আইন জানেনা , জানেনা সিগনাল কি ? জানেনা সড়ক পথে কিভাবে চলতে হয় ।

এখন চলছে তিন চাকার যান নাম তার সিএঞ্জি , অটো । এই নিয়ে চলছে আন্দোলন । এই অবস্থায় আমাদের বাস্তব কথাই আলোচনা করা দরকার । কেনও তিন চাকার যান , সড়ক / মহাসড়ক এ চলাচল করতে সরকারের না । আমাদের দেশে সড়ক পথে দুর্ঘটনা অহরহ হচ্ছে , এতে আমাদের প্রান যাচ্ছে , পঙ্গু হচ্ছি কখনো , আমি এবং আমাদের পরিবার । এতে আমাদের পরিবার কখনো হচ্ছে সর্বস্বান্ত । আবার এই যানকে , জনগন খুব কাছের এবং দ্রুততম সময়ে গন্তব্বে পৌঁছার যান বলে মনে করে । অন্যদিকে এর যুক্তি হোলও , দেশের , আনাচে কোনাচে পাকা রাস্তা নির্মিত হওয়ায় , জনগণও চলতে চায় দ্রুত যানে , কিন্তু সেই যানের ঘাটতি রয়েছে পথে পথে । তাহলে তারা পথে চলাচল করবে কিভাবে ? আবার পথে নিরাপদ যানেরও অভাব ।

যেমন এখন , অটো নামক যান শহরের রাস্তাগুলি জুড়ে নিয়েছে , যাতে আমাদের পায়ে হেঁটে যাওয়াও দুষ্কর । এমনকি রিক্সার চেয়েও জটিল সমস্যা হয়ে দাঁড়িয়েছে । এই অটো নামক যানটি কেনও দেশে আমদানি হোলও , কি তার উপকারিতা , কিংবা কি তার স্থায়িত্ব ? এতে জনগনের বা আমাদের দেশের সড়ক পথের জন্য উপযোগী কিনা , তা কি ভাবা হয়েছিলো ? কোনও কোনও অটো মালিক বলেন যে , এর ক্রয় মূল্য , তাতে ২/১ বসর পর এর সেল ভ্যলু থাকে না । এমনকি ২/১ বসর পর এই যানটি , পুরাতন যান হিসাবে বিক্রী করা যায় না , যা লোহার বা ভাঙরির দরে বেচতে হয় । অন্যদিকে এর ব্যাটারি চার্জে প্রচুর বিদ্যুৎ এর ব্যাবহার হয় । আবার এই ব্যাটারি কখনো ১ বসর চলাই দুষ্কর । তার দাম আবার ৫০/৬০ হাজার টাকা বলে শুনেছি । তাহলে এই যানে কার লাভ হোলও ? লাভ হয়েছে প্রস্তুত কারী দেশ বা কোম্পানির । সুতারাং আমদানি করার অনুমতি দেওয়ার সময় আরও চিন্তা / ভাবনা করা উচিত ছিলও । এমনকি যানটির জন্য রেজিষটস্বন লাগে না । এমনকি ড্রাইভইং লাইচেঞ্ছ লাগে না । কিন্তু যে কোনও যান্ত্রিক নির্মিত যান , চালক লাইচেঞ্ছ ছাড়া চালানো নিষিদ্ধ । কারন যান্ত্রিক যান চালাতে অনেক কিছু জানার ও শিখার আছে । অনেক চালক যানের সকল যন্ত্রাংশ সম্পর্কে ধারনা রয়েছে নখদর্পণে । তাই মাঠের কৃষিকাজে চালানো হ্যাঁরও নামে কৃষি যন্ত্র , সড়ক পথে যান হিসাবে উঠে এসেছে ।


সর্বশেষে বলা যায় এই সকল তিন চাকার যান সড়ক / মহাসড়কের পথে চলাচলের জন্য উপযোগী নয় । এইগুলি চলার জন্য উপযোগী আঞ্চলিক বা আভ্যন্তরীণ পথগুলিতেই । এসকল যানের গতিরও সীমারেখা আছে । অথচ আমরা চালাচ্ছি দ্রুত গতিতে , আর এই দ্রুত গতিতে সড়ক / মহাসড়ক গুলিতে চালাতে গিয়েই , আন্তঃজেলা দ্রুতগামী যানগুলির সাথে বাঁধছে সংঘর্ষ , আর হচ্ছে সড়ক পথ অনিরাপদ । এমনকি সড়ক / মহাসড়ক গুলিতে দ্রুতগামী বাসগুলি নিরবিগ্নে চলা চল করতে পড়ছে বিড়ম্বনায় । হারাচ্ছে তাদের গতি , এমনকি দুরের যাত্রীদেরও হচ্ছে ভোগান্তি , হচ্ছে সময়ের অপচয় এবং আমরা ফেল করছি রেল বা বিমান কিংবা মারা যাচ্ছে আমাদের প্রান /প্রিয় সন্তান, আত্মীয় / স্বজন পথে পথে।আজকাল কোনও পরিবারই নিচ্চিত করে বলতে পারেনা যে , যাত্রা পথে নিরাপদ যাত্রা । সুতারাং কোনও যুক্তিতেই সরকারকে সড়ক / মহাসড়কগুলিতেই তিন চাকার যান চলাচলে বাধ্য করা উচিত হবে না ।

প্রশ্ন আসবে বা আসছে যে , এতো সংখ্যক চালক কি কর্ম করবে , এর যুক্তিতে আমার যুক্তি যে , দেশের গ্রাম / গঞ্জে অনেক পাকা রাস্তা আছে , সেখানে চালালেই আয় হবে । কিন্তু আয় কম হবে । এখন সড়ক / মহাসড়ক গুলিতে চলে যে আয় হয় , তা হবে না । এক্ষেত্রে তিন চাকার মালিকদের কম ভাড়ায় দিন ভাড়া দিতে হবে । এখন দেখা যায় , অনেকেই এসকল সিএঞ্জি , অটো কিনে পথে নামাচ্ছে , এমনকি প্রায় সকলেই এটি কিনে পথে পথে নামাচ্ছে , বাড়তি আয়ের জন্য । এক তিন চাকার চালককে জিজ্ঞাসা করলাম , তুমি ঢাকায় একটি বেসরকারি ভালো কোম্পানির চাকুরী ছেড়ে , তুমি মফস্বলে এসে তিন চাকার চালক হলে কেনও । সে তার উত্তরে বললও যে , আমি ঢাকায় ১৪ /১৫ বসর যাবত কোম্পানির চাকুরী করেছি , এবং মাসিক বেতন ও এদিক সেদিক করে মাসে প্রায় ২০ / ২৫ হাজার টাকা আয় করতাম । এখন আমি মফস্বল শহরে থেকে তিন চাকার যান চালিয়ে মাসে প্রায় ২৫/৩০ হাজার টাকা আয় করছি । তাও বাড়ীতে খেয়ে পরে । এখন আমরা আন্তঃ জেলা চালাই , তবে চেষ্টা করছি আরও দুরের যাত্রায়, গ্রামের বা মফস্বলে চালিয়ে আয় কম হচ্ছে তাই আমরা আয় বাড়াতে দূরের যাত্রায় যাওয়াই শ্রেয় বলে মনে করি । । তাহলে অবস্থা কি দাঁড়ালো বা দাঁড়াচ্ছে আগামীতে ?

পরিশেষে বলবো যে , সড়ক / মহাসড়কে শুধু তিন চাকার জন্যই দুর্ঘটনা হয় না । এর নানা কারন আছে । যেমন , মহাসড়কগুলিতে বাস স্টপেজ এ বাস থামে না বা দাড়ায় না । যে স্টপেজে খড়ি শুকানো হয় , অথবা মাল পত্র রাখা হয় কিংবা দোকান করে বসে আছে । যেখানে যানগুলি থামানোর ব্যাবস্থা করতে হবে । জাল ড্রাইভইং লাইচেঞ্ছ আটকাতে হবে এবং এর প্রবণতা বন্ধ করতে হবে । বি আর টি কে সঠিক চালককেই ড্রাইভইং লাইসেঞ্ছ দিতে হবে । লাইচেঞ্ছ পেতে তাদের ৩ / ৪ কাঁটির আকা / বাকা পথ নিরবিগ্নে পার হওয়ারাই যাতে চালক লাইচেঞ্ছ পায় , সে ব্যবস্থা নিচ্চিত করতে হবে । কারন এখন দেশের ওলি / গলি ছেয়ে গেছে তিন চাকার যান । একটি সড়ক দুর্ঘটনায় ,একটি অকাল মিরত্তু , একটি পরিবারের সকল আশা / ভবিষ্যৎ তছ / নছ করে দেয় । পাশাপাশি রাষ্ট্রও পঙ্গু জাতীতে পরিনত হয় । যেমনটি হচ্ছে অভিবাসনে বিদেশর পথে যেতে , সমুদ্র পথে অযোগ্য সমুদ্র যানে ।

তিন চাকার চালককে ড্রাইভইং লাইচেঞ্ছ বাধ্যতামূলক করতে হবে , এসব যান আমদানিতে এখনই নুতন করে চিন্তা / ভাবনা করতে হবে । সি এন জি , অটো মালিকদের সামঞ্জস্যমূলক দিন ভাড়া নিচ্চিত করতে হবে , নতুবা সড়কে তিন চাকা চলার অনুমতি মিলবে না । তাই নিরাপদ সড়ক চাই আন্দোলন কর্মীদের এবং যাত্রীগণকে , এখনি এই তিন চাকা সড়ক / মহাসড়কে বন্ধের পক্ষে , একত্রীত হয়ে মাঠে নামতে হবে , নইলে আগামিতে আমাদের যাত্রা পথ হতে পারে মরন ফাঁদে ।
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০১৫ রাত ৮:২৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০



শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

×