somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অথচ আমরা মানুষ !

১৯ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শয়তান প্রজাতির বিশেষ সভা বসেছে ।
'প্রাইম লিডার' বৃদ্ধ হয়ে গেছে তাই নতুন কাউকে নির্বাচন করা হবে । তাই এই বিশেষ সভা ! সারা দেশ জুড়ে যত শয়তান আছে, একেবারে তৃনমূল থেকে টপ লিডাররা সবাই এসেছে ! 'প্রাইম লিডার' পদ বলে কথা ! প্রার্থীর অভাব নেই । এ বলছে আমি হব, ও বলছে আমি হব, চিৎকার চেঁচামেচি করে একাকার । কেউ ছাড় দিতে নারাজ । তখন মুখ খুলল শয়তান প্রজাতির বৃদ্ধ 'প্রাইম লিডার' । বলল, 'এভাবে আমি কাউকে ক্ষমতা হস্তান্তর করতে পারব না । যারা এই পদ চাও তাঁদের পরীক্ষা দিতে হবে' ।

'আমি দেখব, শয়তানি'তে কে কত পাঁকা । মানুষ'কে যে বেশি ধোঁকা দিতে পারবে, তাঁদের মাঝে ঝগড়া-ফ্যাসাদ সৃষ্টি করতে পারবে তাঁকেই আমি পরবর্তী 'প্রাইম লিডার' ঘোষণা করব' । প্রার্থীরা খুব খুশি মনে রাজি । তাঁরা মানুষের রূপ ধরে বেরিয়ে পড়ল ।

শয়তান প্রজাতির প্রাইম লিডার পদ প্রার্থীদের একজন গুলিস্তানে গিয়ে একটি বাসে উঠে পড়ল । ইচ্ছে, পকেট মেরে মারামারি লাগানো ! এটি যে সময়কার কথা সেই সময় বংগ দেশেও নির্বাচনি হাওয়া এসে চায়ের কাপে কিছু ধুলো ছিটিয়ে দিয়ে আপনমনে উত্তর হতে দক্ষিনে বইছে । সারা দেশ চরম অশান্ত । নির্বাচন নিয়ে চরম বিরোধ চলছে । হরতাল, অবরোধ, আন্দোলন চলছে । এক কথায় চরম অরাজকতা ! কনকনে শীতের মাঝেও সেকি উস্নতা !

সেদিন ও সারাদেশে হরতাল চলছিল । কিন্তু সেই শয়তান সেটি ভুলে গিয়েছিল । বাস চলছে । হঠাৎ করে বাস'টি একটি রাজনৈতিক দলের মিছিলের সামনে পড়ে গেল ! কোনো কথা নেই মিছিলকারীরা বাস'টিকে মুহুর্তেই ভাংচুর করে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দিল ! ঘটনার আকস্মিকতায় যাত্রীরা বের হতে না পেরে পঞ্চাশজন অগ্নিদগ্ধ হল এবং দু'জন পুড়ে ছাই !

ওই অগ্নিদগ্ধ পঞ্চাশজনের একজন হল সেই 'শয়তান' ! সে এই হট্টগোলের মধ্যে সাই করে একজন যাত্রীর শরীরে ঢুকে মিশে যায় । কিন্তু ঘটনার আকস্মিকতায় বেচারা ওই 'শয়তান' মানুষটির ভিতর থেকে বের হতে পারেনি । তাই পালাতেও পারেনি ! পকেট মেরে যাত্রীদের মাঝে মারামারি লাগানো দুরের কথা, নিজের জান নিয়েই টানাটানি । সেখান থেকে উদ্ধার এর পর তার স্থান হল সরাসরি পিজি হসপিটাল এর আই.সি.ইউ তে ! দু'দিন পর 'মানুষরুপি শয়তান' মারা গেল । ফাঁক পেয়ে 'শয়তান' চম্পট । এক দৌড়ে সোজা বুড়ো 'প্রাইম লিডার' এর অফিস !

বৃদ্ধ লিডার বসে বসে ছঁক আঁকছিল । বিদায়ের আগে বেশ বড়সড় একটি ঝামেলা পাকাতে হবে । তাই সে বসে বসে চিন্তা করছিল, কোন দিক থেকে মোক্ষম চাল দিলে 'ইরান-আমেরিকা'র মধ্যে যুদ্ধটি লাগানো সহজ হবে ! আহ, যুদ্ধটি লাগিয়ে দিতে পারলে বিদায়ের আগে একটি চরম পাওয়া হবে ! আপনমনে বলছে বৃদ্ধ লিডার । সেখান থেকে মুখ তুলে তাকালো । বলল, 'খবর বল ।'

শয়তান প্রজাতির বর্তমান বৃদ্ধ প্রাইম লিডার এবং প্রার্থী শয়তানের মধ্যে কথোপকথন এর চুম্বকিয় অংশঃ

- (প্রার্থি ) জনাব আমার 'শয়তান প্রজাতির প্রাইম লিডার' হবার খায়েশ মিটে গেছে ! আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করছি ।
- কেন, কি হল ? বৃদ্ধ লিডার বলল ।
- নেতা'জি আর বলবেন না ! আমাদের শয়তান সম্প্রদায় বোধহয় আর টিকবে না ! হায় হায় রে ! এ কি দেখলাম আমি ?
- বৃদ্ধ লিডার উত্তেজিত হয়ে বলল, 'কি বলছ এসব ? ঝেড়ে কাশ' ।
- শুনুন তবে, আমরা জাতে শয়তান, হারামি । কিন্তু আমরা হারামিপনার কিছুই জানিনা যতটুকু মানুষ মানে ওই বাংগালী জাতি জানে । এখন আমাদের চাইতে বড় শয়তান আর হারামি হচ্ছে মানুষের প্রজাতি ওই বাংগালীরা । নিজেরাই নিজেদের কে মারছে, অবলীলায় । একটি বাসে উঠেছি ওদের মধ্যে ঝগড়া লাগাবো বলে, দেখি কোথা থেকে যেন একটি মিছিল এলো এবং কোনো দিকে ভ্রুক্ষেপ না করে মিছিলকারীরা মানুষে বোঝাই গাড়িটিতে পেট্রল দিয়ে আগুন লাগিয়ে দিল ! আহা ! আমি যে মানুষটির শরীরে ঢুকেছিলাম সে বেচারী মারা যাবার পর আবার স্বরূপ নিয়ে দিয়েছি দৌড় ! কোন দয়া-মায়া নেই ওদের মাঝে ! শুনেছি মানুষের নাকি 'বিবেক' বলে কি যেন আছে ? যেটি দিয়ে ওরা ভাল-মন্দের বিচার করে সেটির উপস্থিতি তো ওদের মাঝে দেখলাম না ? তো, সেই মানুষের সাথে আমরা কি 'শয়তানী' করব ? ওরা নিজেরাই তো 'মহা শয়তান' ।

- বল কি ? ঠিক বলছ তো ?
- একশভাগ সত্য বলছি জনাব ! বিশ্বাস না করলে নিজে গিয়ে একবার দেখে আসুন কি অবস্থার সৃষ্টি করেছে তাঁরা । "বাংলাদেশী'রা" কত মহান জাতি ছিল অথচ আজ তাঁদের একি অবস্থা ! 'শয়তান' হয়েও আমার লজ্জা লাগছে ওদের জন্য । আর ওরা মানুষ হয়েও লজ্জা খেয়ে ফেলেছে । গুটিকয়েক মানুষ ক্ষমতার লোভে অন্ধ হয়ে পুরো দেশটিকে নরক বানিয়ে ফেলেছে । রাজপথে মানুষ মরছে কিন্তু কোন বিচার নেই ! চারিদিক অরাজকতা, হানাহানি, মারামারি এ এক বিষম অবস্থা । দেশের প্রতি মায়া নেই, একজন অন্যজনের প্রতি মায়া নেই । আর মায়া'ই যদি না থাকে তবে আমার কাজ কি ? মায়া থাকলে না হয় আমার কাজ থাকতো । আমি চেষ্টা করতাম মায়া কাটাতে ! আমার যেটা কাজ । এখন আমার কাজ ওরা নিজেরাই করছে প্রতিনিয়ত । আমার তবে কি কাজ ? আমায় ক্ষমা করুন, আমি শয়তান প্রজাতির 'প্রাইম লিডার' হতে চাই না জনাব ।

বৃদ্ধ 'প্রাইম লিডার' উদাস ভঙ্গিতে চেয়ারে হেলান দিয়ে বসল । আপনমনেই বলতে লাগলো, 'এই মানুষ একটি অদ্ভুত প্রজাতি ! স্বার্থের জন্য এরা নিজেরা নিজেদের ধ্বংশ করতে একটুও দ্বিধাবোধ করে না । অথচ আমরা 'শয়তান' হয়েও এক শয়তান কখনও অন্য এক শয়তানের এতটুকু ক্ষতি করি না । কত আজব এই মানুষ বিশেষ করে এই বাংগালী জাতি'
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বঙ্গভঙ্গ থেকে চব্বিশ, পূর্ব বাংলার ইতিহাস ও বাংলাদেশের আত্মপরিচয়

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩৩

বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে বর্তমান সময়ে একটি বিরাট পরিবর্তনের ধাক্কা লেগেছে যা এক গভীর মনস্তাত্ত্বিক রূপান্তর এবং আত্মোপলব্ধির ঐতিহাসিক সন্ধিক্ষণ। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে দীর্ঘ পনের... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুদণ্ড কার্যকরের খবর পররাষ্ট্র মন্ত্রণালয় জানল পত্রিকা পড়ে: তাহলে দূতাবাসের কাজটা কী?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:১১

মৃত্যুদণ্ড কার্যকরের খবর পররাষ্ট্র মন্ত্রণালয় জানল পত্রিকা পড়ে: তাহলে দূতাবাসের কাজটা কী?

১৪ অক্টোবর মক্কায় দুজন বাংলাদেশি নাগরিকের শিরশ্ছেদ করা হয়েছে। তাঁদের নাম নজরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার।... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

×