ঈশ্বর তুমি থাকো কোথায় ?
আমি জানতে চাই ।
আমার ময়না'টি মরে গেছে-
দু'টো দানা দিতে পারিনি খেতে
রণক্লান্ত শরীর ছিঁড়ে খায় হায়েনা
আত্মা কাঁদে তীব্র-সুতীব্র হাহাকারে
উল্লাস করে নষ্ট কিঁটের দল
থেতলে যাওয়া হৃৎপিন্ড জুড়ে
শুনেছি- ঠাঁই নেই তোমার ধরায়-
এরকনিড সন্তান বৃশ্চিক এর !
প্রভু- আমিও যে পাইনে ঠাঁই
তবে কি- তবে কি সিদ্ধান্ত স্থির ?
অসীম সীমানা থরথর শাসনে
কোথায় নেই তুমি পবিত্র একক !
তবু কেন পাইনা আমি-
দু'টো দানা পাইনা; কোথাও খুঁজে
শুনেছ- আমার ময়নার মৃত্যু হয়েছে !
© নীল প্রলয় নিপু

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

