রাষ্ট্রের মৃত্যুতে তিনশত কুকুর বিলাপ করছিলো বুক চাপড়ে দেখে
আমি আরো এক পেগ মদ গলায় ঢাললাম
নেশা চড়ে গেলে আমি হাসতে পারি- কাঁদতেও পারি যেহেতু
আজিমপুর গোরস্থানে চলে গেলাম একটি কবরের পাশে
কবরে শুয়ে ছিলেন একজন জীবিত মানুষ যদিও-
জানাযা শেষে রাষ্ট্রিয় মর্যাদায় এখানে তাঁকে সমাহিত করা হয়েছিলো আর-
মৃতের পরিবার'কে ক্ষতিপূরণ বাবদ রাষ্ট্র দিয়েছিলো নগদ দশহাজার টাকা।
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


