পূর্বপুরুষের জমাকৃত পাপ
তেতাল্লিশটি মুখোশ
এক বোতল রেড ওয়াইন আর-
দশটি বাঁদুরের পচে যাওয়া রক্ত
একত্রে মেশানোর পর;
শয়তানের মন্দিরে প্রার্থনা চলে
পাত্রটি ঘিরে।
আঠারো'শ পঁচিশ দিন ধরে প্রার্থনার পর
সে পাত্রে একটি আত্মার জন্ম হয়;
যার এক হাতে থাকে রাষ্ট্র;
অন্য হাতে রাষ্ট্রের রক্তাক্ত মানচিত্র দেখে-
তার সামনে হাত পেতে বসে থাকে
আঠারো কোটি কুনো ব্যাঙ।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



