বরং মাতাল হও
যদি খুঁজে পেতে চাও অদৃশ্য কিন্তু
ধবল সত্য পথ;
সেই পথ যা কাংখিত আর সহজ সরল।
সইতে পারবে নখের আঁচড়
হৃৎপিন্ডে রক্ত ঝরে ঝরুক
যন্ত্রণা হবে না;
যদি পর্যাপ্ত পরিমাণে মাতাল হতে পারো।
নিমজ্জিত হও আকন্ঠ শূরা পানে
যেটি উৎপাদিত হয় প্রেমের ফসল রুপে।
আয়নায় দ্যাখো নিজেকে
পড়তে পারো কি লেখা আছে?
কোন ছায়া কথা কয়; অথচ কেউ নেই পাশে
আয়নায় দ্যাখো নিজেকে
কে কথা কয়; বলো তুমি কে?
বরং মাতাল হও পর্যাপ্ত পরিমাণে
নিঃশ্বেষ হয়ে যাও প্রেমে।
রঙের মাঝে মেলাও রঙ
আশ্চর্য করা মেঘদল পাবে
মেঘের পরে মেঘ; কি সুন্দর মেঘ
ছুঁয়ে দেবে- ছুঁয়ে দেবে;
মৃদু বাতাসে ভেসে এসে ছুঁয়ে ছুঁয়ে যাবে।
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




