আপনি শুধু শুধু লজ্জা দিচ্ছেন আমাদের
আমরা এখন অভ্যস্ত আঁধারে পথ চলে।
ধর্ষন শেষে আমরা একজোড়া সেদ্ধ ডিম খাই
এনামেল পেইন্টে এলার্জীর সমস্যা হয় বলে-
আমরা আলপনা আঁকতে খুন করি মানুষ।
আমাদের প্রধান বিনোদন মানুষ পোড়ানো
সুগন্ধি কেনা ছেড়ে দিয়েছি বহু আগে।
বিশ্বাসের বারবিকিউ খাই, 'মন' দিয়ে তৈরী চাটনী দিয়ে
মানবতাকে ফুটবল বানিয়ে খেলতে যাই মাঠে।
অথচ আমাদের আপনি ভয় দেখাচ্ছেন পাপের!
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



