
তাঁর চলে যাবার কথা শুনে মুখ ভার করেছিলো আকাশ
ঝগড়া থামিয়ে মৌনব্রত পালন করছিলো এক ঝাঁক শালিক
ধানের ক্ষেতে বুলবুলিদের দেখিনি যদিও ফড়িঙ ছিলো বিস্তর।
আর আমি বসেছিলাম তাঁর সমস্তটুকু নিয়ে দীঘির ধারে
সেখানে মস্ত শিমুলের গা ছুঁয়ে বইছিলো বিরহি বাতাস
সে বাতাসে কান্না ছিলো, আমি শুনেছি পরিযায়ী পাখির কন্ঠে
যেতে যেতে ওরাও গাইছিলো হারানো সুরের গান।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



