প্রেমের খেলা
২৩ শে জুন, ২০১৩ ভোর ৫:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রেমের খেলা - যাযাবর জীবন প্রেমের খেলায় মত্ত সবাই
দুজন জুটি হলে
ভালোবাসা পেখম মেলে
চারিদিক যায় ভুলে।
এ খেলাতে খেলোয়াড়
মাত্র দু জনা
কেবা জেতে কেবা হারে
বল না রে তুই মনা।
খেলার কোনো নিয়ম নেই
যে যার মত খেলে
মনের কথায় শরীর স্পর্শ
প্রেম পাখা মেলে।
খেলার মত খেলা হলে
দুজন জুটি বাঁধে
মান অভিমান খেলার ফাউল
রাগে অনুরাগে।
মত্ত যখন প্রেমের খেলায়
চরম আসক্তি
ফাউল হলেই জীবনেতে
আসে বিরক্তি।
রেফারি নেই এই খেলাতে
যে যার মনের রাজা
একটুখানি এদিক ওদিক
প্রেমের ব্যান্ড বাজা।
কোথায় ওরে প্রেমের বাস
রাগের উদয় হলে
করে নিজের সর্বনাশ
বিবেক বুদ্ধি ভুলে।
খেলা যখন জমে ওঠে
ভায়োলিনের সুর খেলে
মনের মাঝে প্রেম আকাশে
ইচ্ছে-ঘুড়ি ডানা মেলে।
হেরে গেলে প্রেমের খেলায়
অনিয়মের জীবন চলে
রাতের ঘুম হারাম করে
কান্নার জল চোখে ডলে।
অনেক হলো প্রেমের খেলা
জীবন খেলার মাঝে
কষ্ট কষ্ট বীণার সুর
মনের মাঝে বাজে।
হেরে গিয়ে দুজন দুদিক
তবুও মন পোড়ে
মনের মাঝে কষ্ট কলি
কান্না ঝরে পড়ে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের...
...বাকিটুকু পড়ুন
আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা...
...বাকিটুকু পড়ুন

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে...
...বাকিটুকু পড়ুন