লাল কালি
১৯ শে আগস্ট, ২০১৩ রাত ২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লাল কালি - যাযাবর জীবন তুই চলে যাওয়ার পর
আর কোন কবিতা লিখতে পারিনি
তুই নিজেই এত বিশাল একটা কবিতা
যে তোকে নিয়ে যায় না কোন লেখা
কলম থেমে থাকে
তোর কথাটি মনে হলে।
তোর ছবিটা আঁকতে গিয়ে
থমকে যায় রংতুলিটা
মনে করতে পারি না কিছুতেই
তোর মুখচ্ছবিটা
ইদানীং কি যে হয়েছে
মনেরও বুঝি ভুলোমন
কোথায় যে পড়ে থাকে?
তোকে ভুলতে গিয়ে।
কোন এক সুদূর অতীতে
কলম চলত ধূমকেতুর গতিতে
কবিতা ঝরে পড়তো তোকে নিয়ে
খাতার পর খাতা কালো কালিতে
তোর আর আমার দিনগুলোতে
মাখামাখি ভালোবাসাবাসির।
কখনো তুলি হাতে সারা দিন-মান
রঙের ছড়াছড়ি ক্যানভাস জুড়ে
অবয়ব ফুটে উঠত একটু একটু করে
তোর স্বল্প বসনে
বড্ড লজ্জা
সামনে বসতে মডেল হয়ে
অথচ কমতি ছিল না
প্রেমে ও কামে
ছিল না লজ্জা চুমুতে চুমুতে
ভরে নিতে ও দিতে।
আর এখন?
মনে পড়ে না কখনো তোর
ছবি এঁকেছি ক্যানভাস জুড়ে
লিখেছি কোন কবিতা
খাতার পর খাতা ভরে
এখন ক্ষরণের কালিতে
শুধুই লাল রঙ দেখি
এতে
না হয় কবিতা
না হয় ছবি
শুধুই ছোপ ছোপ রক্ত
হৃদয়ের আনাচে কানাচে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া...
...বাকিটুকু পড়ুনমনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই...
...বাকিটুকু পড়ুন