আশীর্বাদ
- যাযাবর জীবন
তোর চাঁদেতে থাকুক আমার স্পর্শ একটুখানি
অমাবস্যার রাত্রি আমি কালো অনেকখানি
তোর সূর্যে ভাগ নেব না চাই না দিনের আলো
ভালোবাসায় মেঘ হয়ে যাই অন্ধকারের কালো;
একলা তুই একলা আমি একলা রাতের চাঁদ
ভালোবাসার হাতছানিতে অনেক গভীর ফাঁদ
একলা রাতে একলা বনে একলা হরিণ কাঁদে
পড়েছিল সেও যে বাঁধা গভীর প্রণয় ফাঁদে;
যেদিন আমি থাকব না একলা হবে ডাহুক
আমার কথা মনে করে চাই না কেও কাঁদুক
জ্যোৎস্না কিরণ তোর ওপরে চিরদিনই থাকুক
কেও তো মনে খুব গভীরে তোকে ভালোবাসুক।
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




