আজো ক্ষরণ
১৮ ই নভেম্বর, ২০১৫ ভোর ৬:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজো ক্ষরণ -
যাযাবর জীবন তোর চোখের দিকে তাকাই নি
আজ
কাল
বা পরশু;
কথা হয় নি তোর সাথে
এমাসে
গতমাসে
কিংবা পুরো সৌর-বছরে;
অনেক অনেক দিন হয়ে গেছে
দেখা হয় নি তোর সাথে,
এর মাঝে পার হয়ে গেছে
কত চন্দ্রমাস
কত সৌর-বছর
কে তার হিসেব রেখেছে?
হয়তো এখন তোর বাগানের শিউলি গাছটা ফুল ফোটানো বন্ধ করে দিয়েছে
কিংবা আমার লাগানো বেলি গাছটা মরে মাটির সাথে মিশে গেছে;
বয়সের ভারে আজ আমি ন্যুজ
তবু তোর গায়ের শিউলিঘ্রাণ আমার নাকে বাজে আজো
এখনো কলি ফোটা তাজা তোর লাবণ্য
ভালোবাসা এখনো আমার মনে ঠিক তেমনি তোর জন্য;
আর বুকের ভেতরকার কষ্টটা ঠিক তেমনি রক্ত ঝরায়
ক্ষরণগুলো কাঁচা হয়ে ওঠে তোর কথা মনে করায়;
আজ
কাল
পরশু
কিংবা
ভালোবাসার প্রতিরাতে।
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১৫ ভোর ৬:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন