somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডিজিটাল যুগের এনালগ মানুষগুলো

২৯ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকাল কারো সাথে মন খুলে কথা বলাটাই দুষ্কর হয়ে পড়েছে,
হয়তো কারো কুশল জানতে দেখা করতে গেলাম তার সাথে
খুব আপ্যায়ন করে ঘরে তো ঢোকালো!
তারপর মোবাইলে ব্যস্ত হয়ে গেলো,
একটা ফোন রাখে তারপর একটা প্রশ্ন - কেমন আছ?
আমি উত্তর দেবার আগেই আবার মোবাইলটা বেজে ওঠে
এক মিনিট ভাইজান! বলেই মোবাইলটা কানে
সময়ের কাঁটা গড়ায় দশ বারো পনেরো মিনিট ধরে
আমি বসে থাকি, ঘরের সাজসজ্জা দেখি
এক সময় মোবাইল আলাপন শেষ হলে আরেকটা প্রশ্ন - এদিকে কোন কাজে?
আমি জবাব দেওয়ার আগেও মোবাইল স্ক্রিনটায় কারো চেহারা ভেসে ওঠে
ঝনঝন মোবাইল রিঙের শব্দে ড্রইং রুম মুখরিত,
ভাইজান এক মিনিট! বলেই আবার যথারীতি মোবাইলটা কানে
সময়ের কাঁটা গড়াতে গড়াতে ধৈর্যের কাঁটায় টান পড়ে
দশ মিনিট পরে মোবাইলটা রেখে - আর বলবেন না ভাই
এই মোবাইলটা যে কি যন্ত্রণার হয়েছে! - তারপর চা দিতে বলি?
বলতে বলতেই আবার মোবাইলে কল ঢুকে,
এবার আমিই বলি - হ্যাঁ ভাই, কথা বলে নেন এক মিনিট
আমার ধৈর্যের বাঁধ ভাঙে,
উনি কথা বলতে বলতেই আমি উঠে যাই
উনিও কথা বলতে বলতেই উঠে এসে দরজা খুলেন
মোবাইলটা কানে লাগিয়েই বলেন - আরেকদিন এসেন কিন্তু!
আমি সিঁড়ি বেয়ে নামতে থাকি, পেছনে বন্ধ দরজার শব্দ কানে,
কুশল আর জানা হয় না আমার সামনাসামনি
কি আর করা! কোন একদিন জেনে নেব মোবাইল ফোনে!

এ কিন্তু শুধুমাত্র একটা ঘটনা একজনের
একদম একইরকম হাজারো ঘটনা আমাদের চারিপাশে
বাসা কিংবা অফিসে,
কারো কুশল জানতে হলে আজকাল সামনাসামনি দেখা করাই বিড়ম্বনা
তার থেকে ভালো মোবাইল ফোনে,
হয়তো কিছু সময় অপেক্ষারত দেখায় মোবাইল ফোনটা
তাতে কি?
সামনাসামনি বসে থেকে ঘড়ির কাঁটা গোনার বিড়ম্বনা এর চেয়ে অনেক অনেক গুন বেশী;

এটা ডিজিটাল যুগ, আমরা ডিজিটাল হয়েছি
সম্পর্কগুলোও যেন ডিজিটাল হচ্ছে ধীরে ধীরে
সন্তানরাই তো এখন কথা বলে ভিডিও কলে
মাঝে মধ্যে ওদের বাসায় দাওয়াত দেই খুব ছুঁয়ে দেখতে ইচ্ছে হলে
কোন একটা সময় সন্তানও হয়তো বলে বসবে - কি সব যে ন্যাকামো করো না!
ভিডিও কলে তো দেখা হচ্ছেই তবুও কেন পুরনো সামনাসামনি ছুঁয়ে দেখার বায়না?

আহহারে! ওরা কি বুঝবে সামনাসামনি ছুঁয়ে দেখার আনন্দ!
ডিজিটাল যুগে সবটুকু এদের আজ শুধুই ভার্চুয়াল আনন্দ
আমি মাঝে মধ্যে নিজেকেই জিজ্ঞাসা করি
এই যে দুটো মানুষের একার জীবন! বাবা-মা নামক বুড়োবুড়ি
একজন মরে গেলে আরেকজনের কি হবে?
ধ্যাৎ! শোন নি আজকাল মহল্লা মহল্লায় বৃদ্ধাশ্রম হবে!

ডিজিটাল যুগের এটা কি আশীর্বাদ না অভিসম্পাত?
আয়না উত্তর দেয়, ওহে! তোমার এখনো এনালগ যুগেই বাস।



২৮ অক্টোবর, ২০২০

#কবিতা
ডিজিটাল যুগের এনালগ মানুষগুলো
- যাযাবর জীবন

ছবি: নেট থেকে সংগৃহীত।






সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:২৮
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×