somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খিদার টেরেন

৩০ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেইন্না অইতে না অইতেই পেডের ভিত্রে লাইন দিয়া টেরেন ছুডে,
ক্ষিদার টেরেন;
হুইইইইইই সিদা দুইপাত লাইন দিয়া টেরেন দৌড়ায়
একখান পাতে নাকে ভাতের ঘেরান আরেকখান পাতে বাজারোত নাই কাম
দুইট্টা লাইন এক না অইলে খাওন আইব কোইত্থন?
আমি তো গতর খাডায় খাই, কাম না থাকলে গতর খাডামু কই?

পেট কি বুঝে কাম আছে না নাই? ক্ষিদাও তো বুঝে না
বিয়ান অইলেই চিল্লাইয়া খাওন চায় পেট
সুয্যি যত মাতার উপ্রে উডে ক্ষিদা তত চেগাইয়া উডে
যহন আর সইহ্য অয় না
তহন আমি বড় মাইনেগো বাড়ির কাছের ডাষ্টবিন আতাই
ঐহানেও আমার লাহান আরো কয়জনের লাইন
লাইন দিয়া রাকছে পাড়ার নেড়ি কুত্তাগুলাইনও
আমগো বেবাক্তের পেডে খিদা, বেবাক্তে মিল্যা ডাষ্টবিন আতাই
যার ভাগে যা উডে তাই দিয়াই বিয়ানের নাস্তা খাই;

মাঝে মইধ্যে কপাল বালা অইলে ভাগে বালা খাওন পাই
মাঝে মইধ্যে বড়নোকগো রাইতের পার্টির ফালায় দেওয়া মজার খাওন
মাঝে মইধ্যে হেগোর দোকান থাইক্কা কিন্না আনা প্যাকেট খাওন
বড়লোকের পুলাপাইন আদ্দেক খায়, আদ্দেক ফালায় দেয়
ভাগ্যিস ফালায়!
যেদিন আদা খাওন প্যকেট পাই হেইদিন আমার ঈদ
আর যেদিন ডাষ্টবিনে কুত্তাগো লগে মারামারি কইরাও কিছু জুটে না
হেইদিন থাল পাততে অয় মসজিদের সামনে, ভিক্কার থাল
তয় ভিক্কা করতে আমার বড় লাজ লাগে
যুয়ান মানু আত পাও আছে তাও কাম নাই বইলা ভিক্কা করন লাগে
ভিক্কার টেকায় হাইঞ্জাকালে দুইডা চাইল কিন্না বস্তিত ফিরি
চুলাত আগুন দিলেই পেডের আগুন দপদপাইয়া চেগায় উডে
ভাতের মারের গন্ধে বেড়ার ভাঙ্গা ঘর ম ম করবার থাহে
এক চিমডি লবন ফালাইয়া ফ্যান সহ গরম ভাতে চুমুক
ইশশ! যেন মধু!

মধুর নামডা খালি হুইন্নাই গেলাম, মধু কিন্তুক আমার কপালো জুটে নাই
কেমনে জুটব কও! বড়লোকেরা যে ডাষ্টবিনে খাওন ফালায়!
একটা দুইডা মধুর খালি বোতল ফালাইবার পারে না?
না হয় এক ফোডা দুই ফোডা চাইট্টা চাইট্টা খাইতাম!
জানো! একদিন দুফুর বেলায় ফুটপাতে গুমায় আছিলাম
হেইদিন হপন দেকছিলাম মধু খাইতাছি
মধুর টেশ বুঝনের আগেই পুলিশের লাডির বাড়ি
বাবাগো মাগো কইরা উইঠঠা দিসি দৌড়
হেরপর থাইক্কা কেন জানি মধুর হপন আমার মাতায় ঢুইক্কা গেসে
তোমরা দেইক্ষো, একদিন আসমানে খুব জ্যোৎস্না অইলে
আমি ঠিক চান্দের রুডির মইধ্যে হপনের মধু মাখায় খামু,
গরীব অওনের অনেক জ্বালা
পেট খিদা সইবার পারে না;

আইচ্ছা! একটা কতা বড় জানবার মন চায়
এই যে বড়নোকেরা! এগোর খিদা কি আমগোর থন আলাদা?

২৬ নভেম্বর, ২০২০

#কবিতা
খিদার টেরেন
- যাযাবর জীবন

ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা ।








সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:২৩
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের আমিরের একাউন্ট হ্যাক আওয়ামী লীগের হ্যাকাররা করে থাকতে পারেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৫৮



নিজের অভিজ্ঞতা থেকে লিখছি। গত বছর, লন্ডন থেকে আমার এক আত্মীয় হঠাত একদিন আমাকে জানান যে, 'গ্রামের রাজনীতি' নামক এক ফেসবুক পেইজে আমার উপরের ছবি দেওয়া হয়েছে। আমি হতবাক!... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

উৎসর্গ: ব্লগার রাজিব নূর এবং মহাজাগতিক চিন্তা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৩৬


ঢাকার শীতের সকালটা একটু ঘোলাটে ছিল। রাজিব নূর ট্রেনে চড়ে বগুড়া যাচ্ছিল। হাতে একটা পত্রিকা, মাথায় অন্য কিছু। ট্রেনের জানালা দিয়ে মাঠ, গ্রাম, আর ধোঁয়াটে আকাশ পেরিয়ে যাচ্ছিল।... ...বাকিটুকু পড়ুন

×