somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালোবাসার রহস্য

০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভালোলাগা আর ভালোবাসা ব্যাপার দুটো সবসময়ই একটূ জটিলতা ক্রিয়েট করে। বেশীরভাগ ক্ষেত্রেই আমরা ভালোলাগার কারন অনুসন্ধান করতে গিয়ে ভালোবেসে ফেলি।।

কিন্তু ভালোবাসার কারন অনুসন্ধান করতে যাওয়াটা ঠিক না, রহস্যের মধ্যেই ভালোবাসার পরিতৃপ্তি।।
রহস্য না থাকলে ভালোবাসায় আনন্দ থাকেনা, প্রকৃতি থাকতে দেয়না। প্রকৃত ভালোবাসায় প্রায় প্রত্যেকদিন ই নতুন নতুন রহস্যের সন্ধান পাওয়া যায়।

হঠাৎ চলার পথে কাউকে দেখলাম, এরপর বন্ধুদের সাথে আড্ডায়, একা বাসে, ঘুমানোর সময়, খেতে বসে আনমনে প্লেটে আঙ্গুল ঘুরাচ্ছি কিংবা খুব সিরিয়াসনেস নিয়ে পরীক্ষার হলে লিখছি আর তখন হুট করেই তার চেহারাটা ভেসে উঠলো মনের পর্দায়্‌, এটা একটা রহস্য।

ধরে নিলাম প্রেম হয়ে গেল কিংবা হলোনা, এরপর তার হাসি চলা বলা সবকিছুতে ভালোলাগার মতো আলৌকিক সন্ধান পেয়ে গেলাম, এটা একটা রহস্য।

না খুব আহামরী কিছু না, কিছু একটা বললাম তাকে, কিছুক্ষন চুপ করে থেকে সে একটা চাপা স্বরে বললো, হুমমম্‌ , এই হুমমম শব্দটিই একটা বিশাল রহস্য , এত প্রাপ্তি এত অনুভব এত ভালোলাগা এই ছোট্র একটা শব্দে, কিভাবে পারলো ও !! ব্যস আরেকটা রহস্যের বেড়াজালে পড়ে গেলাম।

বেশ কয়েকমাস ধরে ক্রেজ হয়ে কিছু করবো বলে ভাবছি, অনেক এক্সাইটমেন্ট নিয়ে সব প্ল্যান প্রোগ্রাম রেডি করে ওকে বললাম, সব শুনে টুনে সে প্রথমেই বললো, "এটা করতে গেলে তোমার ওই কাজটা করবে কে কিংবা অন্য কিছু একটা দেখিয়ে দিল যেটা বেমালুম ভুলে গেলাম" আরি তাইতো এটাতো একবারো ভাবিনি। এই ভুলে যাওয়ার মাঝেও অসম্ভব আনন্দ খুজে পাই। আরেকটা রহস্য।।

সবছেয়ে বড় রহস্য টা হচ্ছে, খুব মন মেজাজ খারাপ, যথেষ্ট রাগ ক্ষোভ মান অভিমান নিয়ে দাঁড়িয়ে কিছুক্ষন হেটে, বসে একবার ডানে একবার বামে, কোমরে হাত, মাথায় হাত, দুই হাতের নানা অংগ ভঙ্গিমায় তাকে অনেক প্রশ্ন করছি, এটা কেন ওটা কেন, এটা কি বুঝে করলা, না করলে কি হতো, বলো আমাকে, এত্তসব তর্জন গর্জনের পর যখন উত্তর আশা করছি তখন,

কিছুক্ষন চুউউউপ থেকে,....... ....... ফিক করে হেসে দিলো সে।। কাচের মত শব্দ করে ঝনঝন করে ভেঙ্গে গেল সব রাগ ক্ষোভ। হেসে দিলাম

এই একটা রহস্যের সন্ধান করতেই পুরো একটা জীবন শেষ হয়ে যায়। সাধারন একটা হাসি অথচ কি অসাধারন দেখতে !!

ভালোবাসতে জানলে রহস্যের সন্ধান করতে হয়না, প্রত্যেক নিঃশ্বাসে এক একটা রহস্য এসে দিনের পর দিন ডুবিয়ে দিতে থাকে। রহস্যের অতলে ডুবে আছি ছয় টি বছর।।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×