somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তাইওয়ান কি চীনের অংশ নাকি স্বাধীন কোন দেশ?

০৯ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এ নিয়ে সংশয় আছে অনেকের মধ্যে। এমনকি তাইওয়ানকে কি নামে ডাকা হবে তা নিয়েও।

খুব সহজ ভাবে বললে, চীন মনে করে তাইওয়ান তাদের দেশেরই অংশ। এটি চীন থেকে বেরিয়ে যাওয়া একটি প্রদেশ। যেটি ভবিষ্যতে কোন একদিন চীনের সঙ্গে বিলুপ্ত হবে।

তাইওয়ান নিজেকে কিভাবে দেখে সেটার উত্তর অবশ্য এতটা সরল নয়। সেখানে কোন কোন দল এবং জনগণের একটি অংশ তাইওয়ানকে একটি স্বাধীন দেশ হিসেবে দেখতে চান। কেউ কেউ চীনের সঙ্গে একীভূত হওয়ার পক্ষে।

infocrunchbd.blogspot.com

আর জনগণের একটা বিরাট অংশ এখনো মনস্থির করে উঠতে পারেননি। তারা বরং তাইওয়ান এখন যে অবস্থায় আছে, সে অবস্থাতেই থেকে যাওয়ার পক্ষে। অর্থাৎ চীনেরও অংশ নয়, আবার চীন থেকে আলাদাও নয়।


চীনের মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন তাইওয়ান মূলত দক্ষিণ চীন সমূদ্রের একটি দ্বীপ। তাইওয়ান দ্বীপের মূল ভূখণ্ড ফুরমোজা (পর্তুগিজে ইলিয়া ফ়ুর্‌মোজ়া অর্থাৎ সুন্দরী দ্বীপ) নামেও পরিচিত যা পূর্ব এশিয়ার চীনা মূল-ভূখন্ড তীরবর্তী অঞ্চল এবং জাপানের মূল-ভূখন্ডের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

এক সময় ওলন্দাজ কলোনি ছিল। তবে ১৬৮৩ থেকে ১৮৯৫ সাল পর্যন্ত চীনের রাজারাই শাসন করেছে তাইওয়ান। এরপর জাপানীরা দখল করেছে এই দ্বীপ।

জাপানের দখলের সময়পর্ব

উনবিংশ শতাব্দীর শেষার্ধে জাপান তার সংস্কার আন্দোলন সম্পন্ন করার মাধ্যমে ধনতান্ত্রিক উন্নয়নের পথে প্রবেশ করে । ১৮৯৪ সালে জাপান চীনের বিরুদ্ধে যুদ্ধ বাধায়। এটা ইতিহাসে ১৮৯৪ সালের চীন-জাপান যুদ্ধ নামে পরিচিত। চীনের ছিং রাজ সরকার পরাজিত হয় এবং ১৮৯৫ সালে জাপানের সঙ্গে শিমোনোসেকি চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয়। এটা দেশের অধিকারহরণের এক অপমানজনক চুক্তি ,যা অনুযায়ী, তাইওয়ান দ্বীপ এবং ফেংহু দ্বীপপূঞ্জকে জাপানের দখলে ছেড়ে দেয়া হয় । ফলে তাইওয়ান জাপানের উপনিবেশে পরিণত হয় এবং ৫০ বছর স্থায়ী জাপানী দখল শুরু হয়।

জাপান তাইওয়ান দখল করার পর থাইপেই শহরে গভর্নর-দফতর স্থাপন করে। এটাই তাইওয়ানে জাপানী শাসনের সর্বোচ্চ সংস্থা । তাছাড়া জাপানী পক্ষ তাইওয়ানের বিভিন্ন স্থানে থানা স্থাপন করে পুলিশ শাসন প্রবর্তন করে এবং তাইওয়ানে ঔপনিবেশিক শাসন ও “জাপানের রাজকীয় শিক্ষা” প্রবর্তন করে। একই সময়ে জাপান নিজ দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে প্রথম দিকে তাইওয়ানকে তার কৃষি উন্নয়ন ও কৃষিজাত দ্রব্য প্রক্রিয়াকরণের একটি ঘাঁটি হিসেবে ব্যবহার করেছে , তাতে তাইওয়ানের প্রক্রিয়াকরণ শক্তি ও পরিবহণ ব্যবস্থার ক্রমোন্নতি হয় । দ্বিতীয় বিশ্ব যুদ্ধকালে জাপান তার সমরবাদী দক্ষিণমুখী আগ্রাসী অভিযানের জন্য তাইওয়ানে সামরিক বিষয় -সংক্রান্ত বিভিন্ন শিল্পের উন্নয়ন করেছে।
পুনরুদ্ধার এবং বিভক্তি

ইতিহাসের বাস্তব তথ্য অনুযায়ী দ্বিতীয় বিশ্ব যুদ্ধকালে আন্তর্জাতিক চুক্তি পুনরায় তাইওয়ানকে চীনের ভূখণ্ডের এক অবিচ্ছেদ্য অংশ বলে স্বীকৃতি দিয়েছে । ১৯৪৩ সালের ১ ডিসেম্বর চীন, যুক্তরাষ্ট্র, আর ব্রিটেন তিন দেশের যৌথভাবে স্বাক্ষরিত “কায়রো ঘোষণায়” লিপিবদ্ধ করা হয় : “জাপান যে সব চীনা ভূখণ্ড জবরদখল করেছে, যেমন মাঞ্চুরিয়া, তাইওয়ান, ফেংহু দ্বীপপূঞ্জ ইত্যাদি চীনকে ফেরত দেয়া হয়।” ১৯৪৫ সালের ২৬ জুলাই চীন , যুক্তরাষ্ট্র , ব্রিটেন তিন দেশ এবং পরে সোভিয়েত ইউনিয়নের অংশগ্রহণে স্বাক্ষরিত “পোট্স্ড্যাম ইস্তাহারে” পুনরায় ঘোষিত হয় যে, “ কায়রো ঘোষণায় লিপিবদ্ধ ধারাগুলো অবশ্যই কার্যকরী করতে হবে।”


বিচ্ছিন্নতার ইতিহাস
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

×