somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আধুনিক কবিতা সম্পর্কে দু’টি কথা

২৮ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যারা আধুনিক ধারার কবিতা ছাড়া কিছুই বোঝেন না তাঁদের মধ্যে এক জাতীয় ঊন্নাসিকতা কাজ করে। তাঁদের মতের প্রতি শ্রদ্ধা রেখেই দু’টি কথা বলতে চাই;

আধুনিক কালের দু'একজন নামকরা কবির ‘ক্রেজে’ পড়ে যদি আমার গর্ব আমার অহংকার রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, মধুসূদনকে ভুলে যেতে হয় সে কবিতা আমরা চাই না। আধুনিকতা ছাড়া কি মানুষের ট্রেডিশন বলে কিছু নেই? যত আধুনিকই হই না কেন রাতারাতি বদলানো যায় না, তেমন চাওয়াটাও অন্যায়। তবে আধুনিক হওয়ার চেষ্টা নিশ্চয়ই করবো। শিল্প-সংস্কৃতি বা কবিতার ধারাকে বাঁধ দিয়ে আটকানো যায় না, আর তা উচিৎও নয়।

আধুনিক হবো বলে প্রতিদিনই কি ফাস্টফুড খাবো, ডালভাত ভুলে যাবো, ভুলে থাকতে পারবো কি? 'সুররিয়েলিজম' ধারার আধুনিক কবিতা যা কেবলই বিমূর্ত ভাব রেখে যায় তা মোটে মূর্ত হতে চায় না। এক একজন তার এক একরকম ভাব ও অর্থ করেন! ‘পরাবাস্তব’ কিংবা ‘অধিবাস্তব’ এসব তো সাধারণ পাঠকের বোঝার কথা নয়! হয়তো অনেক উঁচু ভাবধারার লেখা কিন্তু তা কি আদৌ গণমানুষের কাছে পৌঁছাতে পারে? সেসব কবিতার ক’জন সমঝদার আছেন? এমন কিছু বানী তো নজরুলও রেখে গেছেন – “আকাশের গায়ে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই, সেই পাহাড়ের ঝর্ণা আমি...” অথবা “মোর প্রিয়া হবে এসো রাণী দেবো খোঁপায় তারার ফুল, কর্ণে দোলাবো তৃতীয়া তিথীর চৈতি চাঁদের দূল...” ইত্যাদি। জীবনানন্দ, কবিগুরুও কি তেমন সৃষ্টি রেখে যাননি? খুঁজলে তেমন অনেকের মাঝেই পাবো।

আমাদের ট্রেডিশনাল কবিতা শতভাগ পাঠক বুঝতে পারেন, উপভোগ করেন আর জীবন বিধানে তা রপ্তও করেন। সেখানে কিছু টেক্সট থাকে যা কিছু পরিস্কার ম্যাসেজ দিয়ে যায়। কিন্তু আধুনিক কবিতা সেখানে পাঁচভাগ উচ্চশিক্ষিত মানুষই বুঝতে পারেন কি না আমার সন্দেহ। অন্ততঃ আমি ভাল বুঝি না। এমন কবিতা লিখলাম যা একমাত্র কবি ছাড়া আর কেউ বুঝলোই না (কতক ক্ষেত্রে কবি নিজেও বোঝেন কি না সন্দেহ আছে) তাহলে কি কবি নিজে গিয়ে বুঝিয়ে আসবেন? তাই আমি 'সুররিয়েলিজম কবিতা'য় বলেছি:

"কবিতার পাতা আমার জড়ানো অনেক
উঁচু মার্গের ভাবধারায়। যা কিছু লিখি
সব যেন লাগে কেমন ধামাধরা
আমিও কি বুঝি ছাই, সব কিছু তার?"


আধুনিক কবিতার ধরণ ধারণ দেখে 'কবিতার কড়চা'য় লিখেছিলাম:

"রঙ মেখে কেঁচোগুলো ভাসালাম পর্দায়
গান কি না কাব্য তা; সৃষ্টিটা বুঝা ভার।
হাত নেই পা নেই তবু যেন কিভাবে
ছবি এরা এঁকে যায়, ফুটে উঠে কবিতা!"


নিজেও আধুনিক স্টাইলে লিখতে চেষ্টা করি তবু ট্রেডিশনকে কোন ভাবেই পাশ কাটাতে পারি না, পারবোও না। কারণ গায়ের গন্ধের মতই ওটা যে আমার জীবনে মিশে আছে? ময়ূরপূচ্ছ ধারণ করলেই কি কাক রাতারাতি ময়ূর হয়ে উঠতে পারে? যে শিল্প গণমানুষের কাছে দূর্বোধ্য সে শিল্প যত দামীই হোক তা তেমন আবেদন কিংবা অবদান রাখতে পারে না। তা অচীরেই নতুন অধুনিকের কাছে পুরনো হয়ে যাবে নিশ্চিত।

অনেকেই আমরা জাত কবি নই, মনের আনন্দের জন্য যে যার মত কাব্যচর্চা করছি মাত্র। চাইলেই নিজে কবি হওয়া যায় না, ওটা প্রকৃতির দান। আমরা কেবল তার শিকড়ে জল সিঞ্চন করতে পারি, পরিচর্যা করতে পারি মাত্র।

কবিবর শিমুল শুভ্র'র মতই বলতে চাই -
আসুন কবিতায় হাসি, কবিতায় ভাসি।
সবাইকে ধন্যবাদ।


২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রচন্ড রোদে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:০০

প্রচন্ড রোদে
সাইফুল ইসলাম সাঈফ

রূপসী এদিক ওদিক কী খুঁজো
মনের মতো কাঙ্ক্ষিত পুরুষ
এভাবে সোনালি কতোদিন বিনষ্ট করবে
আমায় একটু ভেবে দেখো।
শূন্য হৃদয় নিয়ে কেঁদে মরি
কেউ নেই পাশে, গেছে সবাই ছাড়ি।
দরিদ্র বলে জুড়েনি তাই... ...বাকিটুকু পড়ুন

জেফরি আর্চারের জগৎ বিখ্যাত উপন্যাস ‘A Prisoner of Birth’ এবং অন্যান্য প্রসঙ্গে....

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৩৭


ছবিতে আমি, মারুফ জামান এবং লেঃ কর্নেল রাজীব।
জেলে থাকতে জেফরি আর্চারের (Jeffrey Archer) লেখা ‘A Prisoner of Birth’ বইটির পড়ার জন্য বলেছিলেন ক্যাপ্টেন (চাকুরিচ্যুত) খন্দকার রাজীব... বইটি সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন

মার্কো রুবিও ভারতে কী করছেন?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২


আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি... ...বাকিটুকু পড়ুন

সুন্দর সর্বনাশ

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২১



সবকিছুই পাওয়া যায় এখন বিপণনের কল্যাণে,
বিপনি বিতানে বিতানে;
চাইলে কিনে নিতে পারো লালনীলহলুদ মনও!

মন চাইলে পোষ মানাতে পারো বনের অবাধ্য পশুও;
শুধু পোষ মানাতে যেও না মানুষ;... ...বাকিটুকু পড়ুন

দেশভাগের পর-

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে... ...বাকিটুকু পড়ুন

×