somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোল্লা নাসীরুদ্দীন - পর্ব-০২

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১২
নাসীরুদ্দীন লেখাপড়া বেশি জানে না ঠিকই, কিন্তু তার গাঁয়ের এমন অনেক লোক আছে যাদের বিদ্যে তার চেয়েও অনেক কম। তাদেরই একজন নাসীরুদ্দীনকে দিয়ে নিজের ভাইকে একটা চিঠি লেখাল। লেখা শেষ হলে পরে সে বললে. ‘মোল্লাসাহেব কী লিখলেন এক বার পড়ে দেন, যদি কিছু বাদটাদ গিয়ে থাকে’।
নাসীরুদ্দীন ‘প্রিয় ভাই আমার’ পর্যন্ত পড়ে ঠেকে গিয়ে বলল, ‘পরের কথাটা ‘বাক্স’ না ‘গরম’ না ‘ছাগল’ সেটা ঠিক বোঝা যাচ্ছে না’।
‘সেকি মোল্লাসাহেব, অপনার লেখা চিঠি আপনিই পড়তে পারেন না ত অপরে পড়বে কি করে?’
‘সেটা আমি কি জানি?’ বলল নাসীরুদ্দীন। ‘আমায় লিখতে বললে আমি লিখলাম। পড়াটাও কি আমার কাজ নাকি?’
লোকটা কিছুক্ষণ ভেবে মাথা নেড়ে বলল. ‘তা ঠিকই বললেন বটে। আর এ চিঠি ত আপনাকে লেখা নয়. কাজেই আপনি না পরলে আর ক্ষতি কী?’
‘হক কথা’ বলল নাসীরুদ্দীন।

১৩
একদিন রাত্রে দুজনের পায়ের শব্দ পেয়ে নাসীরুদ্দীন ভয়ে একটা আলমারিতে ঢুকে লুকিয়ে রইল।
লোকদুটো ছিল চোর। তারা বাক্সপ্যাটরা সবই খুলছে, সেই সথে আলমারিটাও খুলে দেখে তাতে মোল্লাসাহেব ঘাপটি মেরে আছেন।
‘কি হল মোল্লাসাহেব লুকিয়ে কেন?’
‘লজ্জায় বললে নাসীরুদ্দীন। ‘আমার বাড়িতে তোমাদের নেবার মতো কিছুই নেই তাই লজ্জায় মুখ দেখাতে পারছি না ভাই’।

১৪
নাসীরুদ্দীন রাস্তা দিয়ে হাঁটছে, পাশে ফুলে ফলে ভরা বাগিচা দেখে তার মধ্যে গিয়ে ঢুকল। প্রকৃতির শোভাও উপভোগ করা হবে, শর্টকাটও হবে।
কিছুদুর যেতে না যেতেই নাসীরুদ্দীন এক গর্তের মধ্যে পড়ল, আর পড়তেই তার মনে এক চিন্তার উদয় হল।
‘ভাগ্যে পথে পথ ছেড়ে বনে ঢুকেছিলাম’, ভাবল নাসীরুদ্দীন ‘এই মনোরম প্রাকৃতিক পরিবেশেই যদি এমন বিপদ লুকিয়ে থাকে, তাহলে না জানি ধুলো কাদায় ভরা রাস্তার কত নাজেহাল হতে হতো’।

১৫
রাজা মশাই একদিন নাসীরুদ্দীনকে ডেকে বললেন, ‘বনে গিয়ে ভাল্লুক মেরে আনো’।
নাসীরুদ্দীন রাজার আদেশ অমান্য করে কী করে?
অগত্যা তাকে যেতেই হল।অ
বন থেকে ফেরার পর একজন তাকে জিগ্যেস করল, ‘কেমন হল শিখার মোল্লাসাহেব?’
‘চমৎকার’ বললেন মোল্লাসাহেব
‘কপা ভাল্লুক মারলেন?’
‘একটিও না’
‘বটে? কটাকে ধাওয়া করলেন?’
‘একটিও না’।
‘সে কি ! কটা দেখলেন?’
‘একটিও না’।
‘তাহলে চমৎকার হল কি করে?’
‘ভাল্লুক শিকার করতে গিয়ে সে জানোয়ারের দেখা না পাওয়ার চেয়ে চমৎকার আর কী হতে পারে?’

১৬
এক চাষা নাসীরুদ্দীনের কাছে এসে বলল, ‘বাড়িতে চিঠি দিতে হবে মোল্লাসাহেব। মেহের বানি করে আপনি যদি লিখে দেন’।
নাসীরুদ্দীন মাথা নাড়লে। ‘সে হবে না’
‘কেন মোল্লা সাহেব?’
‘আমার পায়ে জখম’।
‘তাতে কী হল মোল্লা সাহেব?’ চাষা অবাক হয়ে বলল ‘পায়ের সঙ্গে চিঠির কী সম্পর্ক?’
নাসীরুদ্দীন বলল. ‘আমার হাতের লেখা কেউ পড়তে পরে না। তাই চিঠির সেঙ্গে আমাকেও যেতে হবে সে চিঠি পড়ে দিতে। জখম পায়ে সেটা হবে কি করে শুনি?’

১৭
এক বেকুবের শখ হয়েছে সে পন্ডিত হবে। সে মনে মনে ভাবল মোল্লার ত নামডাক আছে পন্ডিত হিসেবে তার কাছেই যাওয়া যাক, যদি কিছু শেখা যায়।
অনেক খানি পথ পাহাড় ভেঙে উঠে সে খুঁজে পেল নাসীরুদ্দীনের বাসস্থান। ঢোকবার আগে জানালা দিয়ে দেখল মোল্লাসাহেব ঘরের এক কোণ ধুনুচির সামনে বসে নিজের দু হাতের তেলো মুখের সামনে ধরে তাতে ফু দিচ্ছে।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩২
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

লিখেছেন অপলক , ১০ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৩



প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×