somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডেভিড নালীন: মুক্তিযোদ্ধের বিদেশীবন্ধু নাকি প্রত্নতাত্ত্বিক নিদর্শন চোরাকারবারী।

১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অতি সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সরকার ১৯৭১ সালে মুক্তিযোদ্ধে সহায্য করার জন্য কয়েক জন বিদেশী নাগরিককে বিশেষ সম্মাননা প্রদান করে। ডেভিড নালীন ঠিক তেমনই একজন সম্মাননা প্রাপ্ত বিদেশী নাগরিক


ডেভিড নালীন।


ডেভিড নালীন কে আমি সাংস্কৃতিক সম্পদ চোরাকারবারি হিসেবেই জানি। মুক্তি যোদ্ধে তার অবদান সম্পর্কে আমি তেমন কিছু জানি না। যদি কারো জানা থাকে তবে আমাকে তার অবদান সম্পর্কে জানিয়ে সাহায্য করবেন।

ডেভিড নালীন একজন চিকিৎসক ও গবেষক। তিনি ১৯৭১ পূর্ববর্তী ও পরবর্তী সময়ে ICDDRB এর পরিচালক পদে দায়িত্ব পালন করেন। তিনি মোট দুই মেয়াদে দায়িত্ব পালন করেন, প্রথম বার- ১৯৬৭-১৭৭০ এবং ১৯৭২-১৯৭৭ সাল পর্যন্ত। মাঝখানে শুধু ১৯৭১ সালে তিনি দায়িত্ব পালন করেন নি। এই সময় তিনি বাংলাদেশে ছিলেন না।

ডেভিড নালীণ একক ভাবে বাংলাদেশের সাংস্কৃতিক সম্পদ চুরি করে নিয়ে যাবার ক্ষেত্রে প্রথম স্থান অধীকারী। ধারণা করার হয় তিনি ২০০ এর বেশি মূর্তি ও অন্যান্য নিদর্শন নিজের সংগ্রহের জন্য বাংলাদেশ থেকে নিয়ে যান।


রোবিন মিউজিয়ামে সংরক্ষিত ডেভিড নালীনের চুরি করা প্রত্ন নিদর্শণ।



ব্রুকলিন মিউজিয়ামের একটি মূর্তি যেটি ডেভিড নালীন চুরি করেন বাংলাদেশ থেকে।


ডেভিড নালীনের চৌর্যবৃত্তি সম্পর্কে প্রথম সংবাদ প্রকাশিত হয় ১৮ নভ, ১৯৭৭ সালে প্রকাশিত সাপ্তাহিক বিচিত্রা ম্যাগাজিনে। ডা নালীন তার সাংস্কৃতিক সম্পদ প্রদর্শন, সংরক্ষণ ও শিক্ষার কাজে ব্যবহারের জন্য Fogg art museum of Harvard University কতৃপক্ষকে প্রদান করেন। এই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ড. পারভীন হাসান তার পিএচডি এর কাজে এখানে অবস্থান করছিলেন। এই প্রদর্শনীতে প্রদর্শিত নিদর্শন সমূহের গায়ে যে সকল ট্যাগ লাগানো ছিল তাতে উৎস বা প্রাপ্তি স্থান হিসেবে বাংলাদেশের নাম উল্লেখ ছিল। এই প্রদর্শনীতে একটি ‘বিষ্ণু” মূর্তি প্রদর্শিত হয় । এই ‘বিষ্ণু’ মূর্তিটি সংগ্রহ করেছিলেন ড. নলীনীকান্ত ভট্টশালী এবং এই মূর্তিটির বর্ণানা করেছেন তার Iconography of Buddhist and Brahmanical Sculpture in Decea Museum বই এ।











সাপ্তাহিক বিচিত্রা ম্যাগাজিনের কয়েকটি স্ক্রীন শর্ট।

ড, পারভীন হাসান পরবর্তী সময়ে তৎকালীন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পরিচালক ড, নাজিমুদ্দিন কে জানালে তিনি এই মূর্তিগুলো ফিরিয়ে আনার উদ্দ্যেগ নেয়। এই জন্য তিনি হার্ভাড বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এইশিয়া শিল্পকলা বিভাগের প্রধানকে চিঠি লিখেন। এর ফলে ডা নালীন তার নিদর্শন গুলো বিশ্ববিদ্যালয় থেকে প্রত্যাহার করে নেন।
১৯৮৫ সালে ডেভিড নালীন তার সংগ্রহে থাকা নিদর্শনগুলোর একটি ক্যাটালগ প্রকাশ করেন। এই ক্যাটালগেও বিষ্ণু মূর্তির ছবি ও বর্ণনা ছিল।


ডেভিড নালীন তার সংগ্রহে থাকা নিদর্শণ গুলো পরবর্তী কালে বিভিন্ন জাদুঘরে বিক্রয় করে দেন। এই নিদর্শনগুলোর কিছু অস্ট্রেলিয়ার জাতীয় জাদুঘরে কিছুদিন প্রদর্শিত হতে দেখা যায়। তবে বর্তমানে এই নিদর্শন গুলো কোথায় আছে সে সম্পর্কে জানা যায় না।


মন্তব্য: একটি দেশের যুদ্ধের সময় ঐ দেশের সাংস্কৃতিক সম্পদ চুরি করে নিয়ে যাওয়া কোন ধরনের বন্ধুত্বের পরিচয়? খুব প্রশ্ন জাগে সত্যিই কি ডেভিড নালীন বন্ধু ছিলেন নাকি বন্ধুর ছদ্ধবেশী চোর?
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×