somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"পালাবি কোথায়" : ভুল সময়ে মুক্তিপাওয়া একটি সিনেমা

৩০ শে মার্চ, ২০২০ রাত ১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



পালাবি কোথায়? ভুল সময়ে মুক্তি পাওয়া একটি অসাধারণ সিনেমা।ভুল সময় বললাম কেন? হয়তো এনিয়ে তর্ক করার অনেক ক্ষেত্র আছে। তবে আমি এখানে কোন মুভি রিভিও দিতে আসিনি, আমার আমার মন্তব্য জানাতে এসেছি।
আমি ভুল সময় বলেছি কারণ সিনেমাটি মুক্তি পেয়েছিল ১৯৯৭ সালে, সেই সময় এই সিনেমা গ্রহণের মানসিকতা কতটুকু ছিল সেটিও ভাববার বিষয়। এই সিনেমাটি ব্যবসা সফল হয় নি, এই কথা আমি বলিনি , বলেছেন সিনেমার অন্যতম প্রয়োজক বাংলা সিনেমার কিংবদন্তী অভিনেতা হুমায়ূন ফরিদী। সিনেমাটি মূলত গার্মেন্টসে নারী কর্মীদের উপর উচ্চপদস্থ কর্মকর্তার হয়রানি নিয়ে কৌতুকপূর্ণ কাহিনী গড়ে ওঠেছে। একটি সিরিয়স বিষয়কে কৌতুকের ছলে অনেক বড় একটি বর্তা দিয়েছে এই সিনেমা। এই সিনেমা যেই সময়ে মুক্তি পেয়েছে সেই সময় আমাদের গার্মেন্টস শিল্প এতোটা বিকশিত হয়ে উঠতে পারেনি। আবার এমনও হতে পারে আমাদের দর্শক এই সিনেমার তাৎপর্য বুঝতে পারেনি….. এই দিক থেকে আমার মন্তব্য হলো পালাবি কোথায় সিনেমাটি সময়ের চেয়ে এগিয়ে ছিল।
“পালাবি কোথায়” সিনেমাটি নারী শ্রমিকের অধিকার আদায়ের চিত্রকে চিত্রায়িত করেছে। নারীরা তার কর্মক্ষেত্রে বিভিন্ন ভাবে হয়রানির শিকার হন। তার একটি চিত্রও আছে এই সিনেমায়। হাস্যরস-কৌতুকের ছরে যৌন হয়রানির ঘটনা গুলো তুলে ধরা হলেও এই সমস্য গুলো অস্বীকার করার কোন উপায় নেই । এই সিনেমার প্রধান চরিত্রে রয়েছে তিনজন নারী এব একজন নষ্টচরিত্রের ম্যনেজার। প্রধান নারী চরিত্রগুলোর রুপদান করেছেন- শাবানা, সুবর্ণা মোস্তফা, চম্পা এবং নষ্ট চরিত্রের ম্যনেজার চরিত্রে অভিনয় করেচেন হুমায়ূন ফরিদী।
এই সিনেমাটি পরিচালনা করেছেন – শহীদুল ইসলাম খোকন
গল্প ও ডায়ালগ:- কাজী মোরর্শেদ
প্রযোজনা করেছেন – হুমায়ূন ফরিদী
এবং এই সিনেমার IMDB রেটিং – ৭.৮ (২১৭জন্ ব্যবহারকারীর মধ্যে)
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০২০ রাত ১:২৫
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর (Lighthouse)

বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

জুলাই যোদ্ধা!

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪৭


এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

×