পৃথিবী'তে মানুষের আগমনের কারন কি?
এই প্রশ্নের জবাব বিভিন্ন বিদ্যান ব্যক্তিরা দিয়েছেন বিভিন্ন সময়ে, বিভিন্নভাবে, যার যার দৃষ্টিকোন থেকে কিংবা এই বিষয়ে দীর্ঘদিনের চর্চালব্ধ গ্য়্যান থেকে।
কেউ কেউ বলেছেন, মানুষের জন্ম হয়েছে স্রষ্টার সাধনা এবং গুনকির্তন করার জন্য (এটা ধর্মীয় দৃষ্টিকোন)। আবার কেউবা বলেছেন মানুষ প্রকৃতির বিবর্তনের ফল। অন্যান্য প্রাণীর যেভাবে জন্ম হয়েছে ঠিক তেমনি। অর্থাৎ কোনও বিশেষ কারন নেই। জন্ম হয়েগেছে প্রকৃতির ইচ্ছামত। ডারউইনে'র মত হচ্ছে, বানর থেকে মানুষের জন্ম (বিবর্তনবাদ)। এটা অনেকেই বিশ্বাস করেন। কিন্তু কেন মানুষের জন্ম হল তা ডারউইন ব্যক্ষাকরার প্রয়োজন মনে করেন নি।
এমনি বিভিন্ন মতামতের মধ্যে একটি মত হচ্ছে মানুষের জন্ম হয়েছে প্রজোনন ও বংশ বিস্তার করার জন্য। অর্থাৎ মানুষ জন্মাবে, শারিরিক সক্ষমতা লাভ করবে, প্রজোনন করবে, বংশ বিস্তার করবে (অস্তিত্ব রক্ষা করার জন্য) এবং তারপর মরে যাবে। এটিও অনেকে বিশ্বাস করেন। কিন্তু তাহলে মানুষ আর একটি জানোয়ারের মধ্যে পার্থক্য কি? ওরাওতো শুধু জন্মায়, শারিরিক শক্তি লাভ করলেই প্রজোনন ক্রিয়ায় ঝাপিয়ে পরে, বংশ বিস্তার করে এবং একদিন মরে যায়। শুধু পার্থক্য হল ওরা প্রজোনন ক্রিয়াটিকে আর দশটি জৈবিক চাহিদার মত যথেচ্ছা ব্যবহার করে। অন্যদিকে মানুষ এই চাহিদাটিকে যথা সম্ভব অন্যের চোখের আড়াল করে রাখতে চেষ্টা করে কারন তারা এটাকে একান্ত নিজস্ব একটি ব্যাপার মনে করে। এর শোভন নামকরন হচ্ছে "ভালোবাসা"।
আমি জানিনা অন্যান্য প্রাণীর মধ্যে ভালোবাসা ব্যাপারটার অস্তিত্ব আছে কি না; না কি তারা শুধু শারিরিক চাহিদা মেটাতেই প্রজোনন ক্রিয়ায় লিপ্ত হয়। তবে যদি আমরা বিশ্বাস করি যে, "মানুষ প্রকৃতির বিবর্তনের ফল" তাহলে এটাও বিশ্বাস করতে হবে যে মানুষ এবং অন্য জানোয়ারের মধ্যে সৃষ্টিগত কারনে কোনও পার্থক্য নেই। উভয়েই প্রকৃতির ইচ্ছায় জন্মেছে এবং প্রকৃতির ইচ্ছায় একদিন ধ্বংস হয়ে যাবে। যেমনভাবে ডায়নোসরের মত বিশাল প্রাণীও একদিন ধংস হয়ে গেছে।
কিন্তু এটা ভেবে কোনমতেই সস্তি পাই না যে মানুষ কুকুর বিড়ালের মতই একটি প্রাণী যার জন্ম হয়েছে সম্পুর্ন অর্থহীনভাবে। যদি তাই হত তাহলে মানুষ রকেট তৈরি করল কি করে, চাঁদে গেল কি করে, কম্পিউটার, মোবাইল, রেডিও-টেলিভিশান (আরও অশংক্ষ সব কল্পনাতিত জিনিসপত্র) এগুলো সৃষ্টি করল কি করে? মানুষ ছাড়া আর কোনও প্রাণী কি এই অদ্ভুত সব সৃষ্টি করতে পেরেছে? ইনফ্যাক্ট মানুষ ছাড়া আর কোনও প্রাণী কি নিজে থেকে কিছুই সৃষ্টি করতে পারে? তারা প্রকৃতির সৃষ্টিকে বিভিন্নভাবে (স্বল্প মাত্রায়) ব্যবহার করে (যেমন পাখিরা বাসা বানায়) আর ধংস করে। মানুষও তাই করে। তবে মানুষের সৃষ্টি'র সাথে অন্যান্য প্রানির সৃষ্টির কি কোনও তুলনা চলে? এ থেকে কি প্রমানিত হয়না যে মানুষে'র সৃষ্টি যে কারনেই হোক না কেন পশুপাখির সাথে মানুষ'কে কখনই এক কাতারে ফেলা যায় না?
মানুষে'র সৃষ্টি হয়েছে অবশ্যই কোনও বিশেষ কারনে যা আমরা জানিনা বা ধরতে পারছি না। মানুষ ছাড়া আর কোনও প্রাণী'কে সৃষ্টি'র উপরে কর্তৃত্ব করার এত ক্ষমতা দেয়া হয়নি। কেন? কারন তো কিছু নিশ্চয়ই আছে। যুগ যুগ ধরে সাধনা চলছে সেই কারন বের করার। হয়ত সেই রহস্য ভেদ হওয়া পর্যন্ত আমরা বেঁচে থাকব না। কিন্তু আমাদের পরবর্তি প্রজন্ম'কে রেখে যাচ্ছি। তারা নিশ্চয়ই আমাদের চেয়েও বেশি তৃষ্নার্ত থাকবে আর সমাধান করবে এই জটিল রহস্যের!!
আপনাদের মতামত আশা করছি।
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১৩ বিকাল ৩:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



