somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি পরিচিত গল্প!

২৫ শে মে, ২০১৭ দুপুর ১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা পরিচিত গল্প বলি!

এক ছেলে (নাম প্রকাশে অনিচ্ছুক) প্রচন্ড গরমের রাতে নিয়োমিত লোডসেডিং এর গ্যাপে একটু হাওয়া খেতে বাইরে বের হল আর ঘাপটি মেরে থাকা হাইজ্যাকার মামা তাকে কট করে ফেলল। জোয়ান বয়সের গরমে ধস্তাধস্তি করে লাভ হল এই যে কানের নিচে উচু মানের দুটো চড় সহ চাকুর হালকা দু-তিনটা পোচ খেতে হল আর পয়সাপাতি সব গাপিং হয়ে গেল। নতুন জিন্সের প্যান্ট আর টি শার্টটাও রক্ষা করা গেলনা।

ছেলে (নাম প্রকাশে অনিচ্ছুক) মাস খানিক হাসপাতালে থেকে হালকা সুস্থ হয়ে থানায় গেল মামলা করতে, কিন্তু পুলিশ বাবাজী প্রশ্ন করতে করতে ঘাম ছুটায়ে ফেলল। অত রাতে বাইরে গেছিলা কেন, কি কি নিছে, কত টাকা ছিল, এত টাকা লইয়া রাস্তায় বাইর হইছিলা কেন, ইয়াবা খাও না কি, টাকার উৎস কি, বাবা-মা'য় জানে যে পোলায় রাইতে রাস্তায় ঘুরে, কোথায় পড়, গফ আছে, গফ কি করে, বাসায় জানে?????? উত্তর দিতে দিতে পোলার ত মাথার স্ক্রু ঢিলা মাগার পুলিশে ত মামলা নেয় না, খালি ঘুরায়!!! মামলা নিল ৩ দিন পর।

সামাজিক মাধ্যমে কাহিনি ছড়ায়ে পরতেই ঝড় উঠল। কাল বৈশাখী ঝড়ের মধ্যে কেউ কেউ বলল, হাইজ্যাকারের দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করতে হবে যাতে কেউ আর জীবনে হাইজ্যাক করার সাহস না পায়, আর ছেলেটাও ভালো না, ভালো ছেলে কি রাতে রাস্তায় বাইর হয়, অরও উপযুক্ত শাস্তি হওয়া উচিত।
আবার কেউ কেউ বলল, পোলাডাই খারাপ, ভদ্রলোকের পোলা কি রাইতে রাস্তায় বাইর হয়, অয় কি জানেনা কলা ছিলা রাখলে তাতে মাছি বসবই?
আর কেউবা বলল, দেখেনগা এর মধ্যেও কোন ধানদা আছে, জোয়ান পোলা টাকার টান পরছে তাই কোন ধানদা ফিকির কইরা টাকা কামাই করতে চাইতাছে।

কাহিনি চলছে, চলবে! দেখেন ত গল্পটা পরিচিত মনেহয় কি না!!!!
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৩



জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

১৫ আগস্ট আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলাম জুলাই মিউজিয়ামে। সেখানে গিয়ে মনে হলো- এটি শুধু একটি জাদুঘর নয়; এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×