somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আওয়ামীলীগের দূরদর্শীতা, দেশ আজ সত্যিকারের স্বাধীন ;)

২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ সরকার (আওয়ামীলীগ) একটা জিনিশ পরিষ্কার করে দিয়েছে যে, যারা আওয়ামীলীগের সাপোর্ট করে তারা সবাই মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের সমর্থক। অর্থাৎ বাকিরা রাজাকার! খুবই পরিষ্কার, কোন জটিলতা নেই।

পরিসংখ্যান ঘাটলে এর কি তাৎপর্য দাঁড়ায় একটু দেখি।

শুরু করি ১৯৯১ এর ২৭এ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন দিয়ে কারন এর আগে বাংলাদেশে কোন ইলেকশান হয়নি, যা হয়েছে সবই ছিল বেসিক্যালি সিলেকশান যা ২০১৪ তে আবার ফিরে এসেছে :)

১৯৯১ এর ২৭এ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে মোট ভোট পরেছিল ৩৪,৪৭৭,৮০৩ আর আওয়ামীলীগ পেয়েছিল ১০,২৫৯,৮৬৬ ভোট। অর্থাৎ ১৯৯১এ বাংলাদেশের ৩০.১% ভোটার মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের সমর্থক ছিল আর বাকি ২্‌৪,২১৭,৯৩৭ ভোটার মানে ৬৯.৯% ছিল রাজাকার। ১৯৭১ থেকে ১৯৯১, এই ২০ বছরে রাজাকারে দেশটা কিভাবে ভরে গিয়েছিল দেখেন! আওয়ামীলীগ এই নির্বাচনে বিএনপি'র কাছে পরাজিত হয়েছিল।

১৯৯৬ এর ১২ই জুন জাতীয় নির্বাচনে মোট ভোট পরেছিল ৪২,৮৮০,৫৭৬ আর আওয়ামীলীগ পেয়েছিল ১৫,৮৮২,৭৯২ ভোট। অর্থাৎ ১৯৯৬এ বাংলাদেশে কিছু রাজাকার মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের সমর্থক হয়েছিল আর বাকি ২৬,৯৯৭,৭৮৪ ভোটার তখনো ছিল রাজাকার। আওয়ামীলীগ এই নির্বাচনে জয়ী হয়েছিল।

২০০১ এর ১লা অক্টোবর জাতীয় নির্বাচনে মোট ভোট পরেছিল ৫৫,৭২৮,১৬ ২ আর আওয়ামীলীগ পেয়েছিল ২২,৩১০,২৭৬ ভোট। অর্থাৎ ২০০১এ বাংলাদেশে আবার কিছু মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের সমর্থক রাজাকারদের সাথে যোগ দিয়েছিল। ফলে রাজাকারের সংখ্যা বেড়ে হয়ে গিয়েছিল ৩৩,৪১৭,৮৮৬। আওয়ামীলীগ এই নির্বাচনে বিএনপি'র কাছে পরাজিত হয়েছিল।

২০০৮ এর ২৯এ ডিসেম্বর জাতীয় নির্বাচনে মোট ভোট পরেছিল ৬৯,১৭২,৬৪৯ আর আওয়ামীলীগ পেয়েছিল ৩৯,৫৬০,৪১৩ ভোট। অর্থাৎ ২০০৮এ বাংলাদেশে আবার কিছু রাজাকার মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের সমর্থক হয়েছিল আর বাকি ২৯,৬১২,২৩৬ ভোটার তখনো ছিল রাজাকার। আওয়ামীলীগ এই নির্বাচনে জয়ী হয়েছিল।

দেশে রাজাকাররা যেভাবে মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের সমর্থক হচ্ছিল আবার সময় বুঝে মুক্তিযুদ্ধের বিপক্ষে সমর্থন দিচ্ছিল তাতে দেশে যেকোন সময় একটা বড় ধরনের বিপর্যয় আসতে পারত যা স্বাধীনতার জন্য কখনোই শুভ হত না। তাই আওয়ামীলীগ সরকার ২০১৪তে এসে বাধ্য হয়েই সিলেকশান প্রথায় ফিরে গেছে। রাজাকারদের আর দল পরিবর্তনের সুযোগ নেই। তাদেরকে একবারেই ডিসিশান নিতে হবে তারা কি রাজাকারই থাকতে চায় নাকি মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের সমর্থক হতে চায়।

দেশ আজ ইলেকশান মুক্ত, দেশ আজ রাজাকারদের ক্ষনে ক্ষনে মুক্তিযোদ্ধায় রূপান্তর মুক্ত, দেশ আজ সত্যিকারের স্বাধীন!

জয় বাংলা!!!
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৯
২০টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রামের জ্ঞানতাপস আচার্য যোগেশ চন্দ্র সিংহ

লিখেছেন জুয়েল তাজিম, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫২

সাধনপুরের সন্তান আচার্য যোগেশ চন্দ্র সিংহ যিনি নিজের আলোয় আলোকিত করেছিলেন চট্টগ্রামের শিক্ষা-জগৎ।

কোনো কোনো মানুষের জন্মদিন ইতিহাসের ক্যালেন্ডারে একটি সাধারণ তারিখ হয়ে থাকে। আবার কোনো কোনো মানুষের জন্ম একটি জনপদের... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ১০৩

লিখেছেন রাজীব নুর, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের... ...বাকিটুকু পড়ুন

এআই বিবেচনায় সামুর সেরা ব্লগারগণ

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪১




সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,... ...বাকিটুকু পড়ুন

কেন যে এসব লাল বদর/বাঙ্গালী পাকিস্তানি (বুদ্ধিবৃত্তিক ভাবে বিকলাঙ্গ) আমাদের সাথে লাগতে আসে?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪৯



১//@দেশ প্রেমিক বাঙালীঃ

তোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....

এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা... ...বাকিটুকু পড়ুন

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

×