somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুমন চৌধুরির সাহিত্য ও মত প্রকাশের স্বাধীনতা যেখানে অচল

০৭ ই মার্চ, ২০০৬ রাত ১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সু-সাহিত্য কু-সাহিত্য ব্যাপারটা কি আপনি মানেন ? সম্ভবত মানেন না । মানলে বোঝাতে সুবিধা হত । তবুও চেষ্টা করি । তবে তার আগে আপনার চমৎকার গোছান লেখার প্রশংসা করছি । এবার মূল কথায় আসি ।
আমার ধারনা অনেক লেখকের (দেশি-বিদেশি) অনেক লেখা আপনি পড়েছেন । তাই আপনি পরিস্কার উপসংহার টানতে পেরেছেন, "সাহিত্যে তাই শ্লীলতা বা অশ্লীলতার অভীযোগ প্রমান অসম্ভব ।" আমি আপনার মতের সাথে দ্্বিমত পোষন না করেও বলতে চাই, আপনি যেখানে যা খুশি করতে পারেন না । কেন পাড়েন না তার ব্যাক্ষা হচ্ছে, যখন কোন লেখক একটা লেখা প্রকাশ করেন তখন তা নিয়ে মুক্ত আলোচনায় বসার কোন সুযোগ থাকে না । আপনি লক্ষ করবেন, মুক্ত আলোচনার সমাপ্তি কখনই সবার মনোপুত হয় না । এর কারন হচ্ছে, তাতে বিভিন্ন শ্রেনী'র মানুষের অংশ গ্রহন থাকে । যে যার নিজের মত করে আলোচনা করে, যুক্তি দেখায়, তর্ক-বিতর্ক করে । ধরে নিন আলোচনার বিষয়, " আমাদের অর্থনীতি ।" এই বিষয়ে যতই তর্ক-বিতর্ক হউক আমার ধারনা তা সহ্য শক্তির বাইরে যাবে না । কিন্তু বিষয়টা যদি আপনি একটু পরিবর্তন করেন, "আমাদের অর্থনীতি এবং সরকারের ভুমিকা"-তাহলেই আলোচনার টেবিল মুহুর্তের মধ্যে রণক্ষেত্র হয়ে যাবে বলেই আমার ধারনা । আপনার কি মনে হয় ?
এবার আরও একটু জটিল বিষয় চুজ করা যাক । এবারের বিষয়, "ধর্মিয় অনুশাসন (গোড়ামি) এবং সরকারের ঔদাশীন্যই আমাদের অর্থনৈতিক উন্নয়নের প্রথম প্রতিবন্ধকতা"- এবার আলোচনার আবস্থা কি হবে আপনিই আমাকে বলেন ? সেখানে অন্তত চারটি দল হবে । সরকারি দল, বিরোধী দল, ধর্মের ধ্বজাধারি দল এবং মুক্তমনা দল । আর তর্কের এক ফাঁকে কোনও কু-তার্কিক যদি কারও ধর্ম সম্পর্কে বা ধর্মিয় নেতা সম্পর্কে একটা উস্কানিমূলক কথা বলে ফেলে তাহলে আমি বাঁজি রেখে বলতে পাড়ি, সেই আলোচনা হাতাহাতি তে পৌছাবে । আমি জানিনা আপনি আমার সাথে একমত কি না । তবে আপনি যদি বাস্তবের কাছাকাছি থেকে বিশ্লেষন করেন তাহলে আমার মত আপনাকে মানতেই হবে । (না মানলেও আমি আমার ব্যার্থতা স্বীকার করতে প্রস্তুত) ।
আমার এত কথা লেখার পিছনে একটাই কারন, আর তা হচ্ছে এই সাইট একটা মুক্ত আলোচনার জায়গা । এখানে আমরা অবশ্যই যুদ্ধ কিংবা হাতাহাতি চাইনা । চাই কি ?
আমরা চাই এখানে আমরা তর্ক করব কিন্তু যুদ্ধ না । এর জন্য হয়ত কোনও কোনও ক্ষেত্রে একটু সমঝোতা করতে হবে । কিন্তু যুদ্ধংদেহী যদি না হই, তাহলে সমঝোতা করার মানুষিকতা তো আমার আছেই । তাই না ?
হয়ত কখনও কখনও মনে হতে পাড়ে সাহিত্য তার শক্তি হারাচ্ছে । কিন্তু সাহিত্য কে পুরো শক্তি দিতে যেয়ে যদি আমরা নিজেদের মধ্যে বিভেদ শুরু করি, তাহলে কি সাহিত্যের জন্য তা লাভজনক হবে ?
আমি তো বরং বলবো, আগে প্রয়োজন ঐক্য, তারপর সাহিত্যের বিশ্লেষন । ঐক্য যদি থাকে তাহলে সাহিত্যও একদিন পুরো শক্তি ফিরে পাবে । রবীন্দ্র - নজরুলের সাহিত্য কি পুরো শক্তি পায়নি ? বলেন ?
আমার মনেহয়, এই লেখেটা সাহিত্যের মানদন্ডে উত্তীর্ন না হলেও সুধী সমাজের কাছে সময়ের প্রয়জনে সঠিক পদক্ষেপ বলে বিবেচিত হবে ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

×