somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খেলা

১১ ই মার্চ, ২০০৬ রাত ১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি যখন বেশ ছোট তখন মাঝে মাঝেই অবসরে বন্ধুদের নিয়ে একটা খেলা খেলতাম । খেলাটা খুব মজার । "চট্ করে লেখা ।" সময় খুব অল্প । যে যা খুশি লিখ । তবে complete লেখা হতে হবে । ছড়া, কবিতা, গান, গল্প, প্রবন্ধ, নাটক যার যা খুশি লিখতে পারতো । সময় দেয়া হত 10 থেকে 15 মিনিট । ছোট ছিলাম বিধায় ছড়া, কবিতা আর গল্পই বেশি লিখতাম । গান, নাটক, প্রবন্ধ এগুলো মোটামুটি অবহেলিতই থাকত । লেখা শেষ হলে আমার মা কিংবা বড় ভাই'কে দেখান হত । আমরা পড়তাম আর উনারা মন দিয়ে শুনতেন । সবার পড়া শেষ হলে কার'টা সবচেয়ে ভাল হয়েছে তার রেটিংও করা হত (হাসিন ভাইয়ের রেটিং য়ের মত) । যার লেখা সেরা বলে বিবেচিত হত তার জন্য থাকত আকর্ষনিয় পুরস্কার (কলম, টেনিস বল, ছোট নোট বুক, চকলেট, বিস্কিটের প্যাকেট আরও কত কি) । পুরস্কারের লোভে সবাই সাহিত্য চর্চায় ঝাঁপিয়ে পড়েছিলাম ।
প্রায়ই চলতো আমাদের সেই খেলা । সুযোগ পেলেই ।
কিন্তু এক পর্যায়ে এসে খেলাটা কিছুটা একঘেঁয়ে মনে হতে লাগল । একই খেলা আর কত ভাল লাগে । খেলায় উৎসাহও কমতে শুরু করল । আমাদের প্রতিভাও ধ্বংসের মুখে । কি যে করি ।
এই সময়েই আমার এক বন্ধু খেলাটায় একটা নতুনত্ব যোগ করল । এখন থেকে হবে "বিষয় ভিত্তিক লেখা ।" অর্থাৎ, আজকের খেলা হবে "এই" বিষয় নিয়ে যে কোন লেখা । ব্যাস আবার জমে উঠল খেলা । প্রতিদিন নতুন নতুন বিষয় চুজ করা হত । নতুনভাবে কলম যুদ্ধে ঝাঁপিয়ে পড়তাম । আর যুদ্ধে জেতার জন্য লেখায় নতুনত্ব আনার সে কি আপ্রান চেষ্টা । মনে আছে পড়ার অভ্যাসও বাড়তে শুরু করল । লেখার জন্য পড়ার গুরুত্ব অনস্বিকার্য । নয় কি ?
যতদিন খেলেছি কখনই আর একঘেঁয়ে মনে হয়নি খেলাটা ।
আজ আপনাদের সাথে নিয়ে আবার সেই খেলাটা খেলতে ভিষন ইচ্ছে হচ্ছে । জানি অনেকেই এই মুহুর্তে অন লাইনে নেই । তাই তারা চাইলেও এখনই এই খেলায় অংশ নিতে পাড়বেন না । আবার যারা অন লাইনে আছেন তারাও ইন্টারেষ্ট ফিল করছেন কি না, জানিনা । কিন্তু আমি আহবান জানাচ্ছি, আসুন খেলি । কোন একটা বিষয়'কে নির্বাচন করে লিখবো, যার যা মন চায় । যেহেতু আমাদের সব ব্লগার বন্ধুরা উপস্থিত নেই, তাই সময় নির্ধারন করা যায় 24 ঘন্টা । অর্থাৎ, 24 ঘন্টার মধ্যে সবাইকে পোষ্ট করতে হবে তার ব্লগ । সেরা ব্লগও আমরা নির্বাচন করব । যদিও হয়ত "ম্যাটেরিয়াল" কিছু পুরস্কার দেয়া সম্ভব হবেনা, কিন্তু প্রানঢালা শুভেচ্ছাতো থাকবেই । আমিতো মনেকরি সেটাই বেশি মুল্যবান । কি বলেন ?
খেলার আহবায়ক হিসেবে আজকের বিষয় নিজ অধিকার বলে ( ঃ-) আমিই নির্বাচন করছি , "নারী " । খেলা শুরু হবে বাংলাদেশ লোকাল টাইম 12:15 পি. এম. থেকে । ঠিক আছে ?
আসুন সবাই খেলি । নিশ্চয়তা দিচ্ছি, ভাল লাগবে । আসুন please ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

×