somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে জলে আগুন জ্বলে

১৪ ই মার্চ, ২০০৬ ভোর ৫:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার এ লেখার পিছনে আমাদের এই ব্লগের কিছু বন্ধু, যেমন মানব, আস্তমেয়ে, মহুয়া মঞ্ছুরী, ওয়ালী, রাসেল (........), দীক্ষক দ্্রাবীর, অপ বাক এবং অমি রহমান পিয়াল আমাকে ইনডিরেক্টলি উৎসাহিত করেছেন ।
ইসলামকে নিয়ে ইদানিং এখানে প্রচুর লেখালেখি হচ্ছে । তর্ক-বিতর্ক হচ্ছে । মানব যেখানে ইসলামের কাম-কেলি নিয়ে লিখছেন, আস্তমেয়ে সেখানে লিখছেন নারী স্বাধীনতা, কোরআন ও বিকৃতি এবং মানবের অমানবিক অসততা নিয়ে । রাসেল (.......) নেমে পরেছেন জোড় তর্কে (অবস্যই হাদীস উলেখ করে), আর শুনতে খারাপ লাগলেও মহুয়া মঞ্ছুরী করছেন রাসেলের (.......) চামচামি । দ্্রাবীর তার সভাব সিদ্ধ আক্রমনাত্বক ভঙ্গিতে ঝাঁপিয়ে পরেছেন আস্তমেয়ের উপরে এবং অনেকটা মহুয়ার মতই ।
মহুয়া অবস্য এর মধ্যেই, "শত জনমের ভাগ্য যে বাঙালি মুসলিম পরিবারে জন্মেছিলাম" নামে একটা ব্লগ পোষ্ট করেছেন । আর যেহেতু ইসলাম বিষয়ক লেখা, সে তো হট কেক, তর্ক- বিতর্কের জন্য এর চেয়ে ভালো বিষয় পাওয়া এই মুহুর্তে সত্যিই দুস্কর ঃ-)) । এখানে আস্তমেয়ে আর মহুয়ার লড়াইটা বেশ ভাল জমেছে । সাথে আপ বাক কিছুটা মসলা যোগ করেছেন । কিন্তু পর্যাপ্ত তথ্যের অভাবে তিনি হয়ত খুব বেশি এগোতে পারেন নি ।
তার উপরে মহুয়া আরেক বিতর্কের জন্ম দিয়েছেন কোরআনে কোথায় কি পরিবর্তন হয়েছে তা টেনে এনে এবং অমি রহমান পিয়াল এর প্রতিবাদ করেছেন সেই সঙ্গে পোষ্ট করেছেন, "ইরানি কোরআন এবং মহানবীর ছবি" নামে একটি ব্লগ । কিন্তু এই ব্লগ দিয়ে উনি ঠিক কি বোঝাতে চাইলেন, বুঝলাম না । এটা আমার ব্যার্থতা বলে স্বীকার করে নিচ্ছি ।
ওদিকে ওয়ালী তার "খবিতা" জাতীয় নিচু মানের লেখা আর পরিস্কার পক্ষপাতমূলক মন্তব্য দিয়ে ব্লগে আর একটা শক্তির উপস্থিতি প্রমান করার চেষ্টা করছে । এভাবেই জমে উঠেছে মার মার কাঁট কাঁট লড়াই । ভয়ংকর !
আসলে এখানে ইসলাম ধর্মে'র পক্ষে-বিপক্ষে যে দলাদলি হচ্ছে তার "বেইজ"টা বোধহয় আমরা ঠিক ধরতে পারছি না । যারা ইসলামের পক্ষে বলছে তারা আসলে কি বলতে চাইছে আর যারা বিপক্ষে বলছে তারাই বা কি প্রমান করতে চাইছে ? তাহলে কি দ্্বন্দ্বটা এখানে যে, একপক্ষ বলতে চাইছে ইসলামই সর্বশ্রেষ্ঠ আর অন্যপক্ষ বলতে চাইছে ইসলাম হচ্ছে কিছু ভ্রান্ত ধারনা ? মুসলিম বিশ্ব যদি স্বীকার করে নেয় যে, "হ্যা, ইসলাম হচ্ছে ভন্ডামি আর মুসলিমরা হচ্ছে ভন্ড" তাহলে কি ইসলাম বিদ্্বেষীরা খুব লাভবান হবে ? কেন এখানে এই বিতর্কটা বারবার উত্থাপিত হচ্ছে ? এটা কার স্বর্থে ? মুসলিমদের সাথে অন্যদের পরিস্কার একটা দূরত্ব তৈরির চেষ্টা করা হচ্ছে । কিন্তু কেন ?
কোরআন এবং হাদীসের যে ব্যাক্ষা দেয়া হচ্ছে, তা থেকে পরিস্কার ভাবেই দেখা যাচ্ছে যে, যারা ইসলামে বিশ্বাসি তারা কোনও হাদীসের যেভাবে ব্যাক্ষা দিচ্ছেন, যারা ইসলাম বিরোধী তারা সেই একই হাদীসের ঠিক বিপরীত ব্যাক্ষা দাড় করাচ্ছেন । কিন্তু এই ব্যাক্ষার রঙ্গ-তামাসা থেকে আমরা ঠিক কিভাবে লাভবান হতে পারি, তার কোনও ব্যাক্ষা কারও কাছেই পাওয়া যাচ্ছে না ।
ধরুন মানবের কথা । আমি লক্ষ করেছি এই ব্লগে ইসলামের যে মাত্র দু'টি দিক নিয়ে আলোচনা (কু-তর্ক) হচ্ছে তার একটি হচ্ছে মানুষের জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ন উপাদান "সেক্স"কে ইসলাম কোন দৃ ষ্টিকোন থেকে দেখে আর অন্যটি হচ্ছে ইসলাম নারী'কে কিভাবে মুল্যায়ন করে । মানবও এর ব্যাতিক্রম না । তার লেখার বিষয়, "ইসলামে কাম-কেলি" । মানবে'র কেউ কেউ প্রসংশা করেছেন । কিন্তু ঠিক কি কারনে প্রসংশা করলেন, তা আমি বুঝতে পারিনি । তাহলে কি ধরে নিব যে তারা ভাবছেন, "যাক, ইসলামকে এই জায়গায় যুক্তি-প্রমান সহকারে বধ করা গেছে । আমাদের জয় হয়েছে ।" কিন্তু জয়ী হতে যেয়ে ইসলামের খুঁটি নাটি বিষয়ে তর্ক করে ইসলামকেই যে বেশি প্রাধান্য দেয়া হচ্ছে এবং নিজেদের অজান্তেই যে পরাজিত হচ্ছেন সেটাকি তারা একবারও ভেবে দেখেছেন ?
আর যারা মানবের লেখাটাকে তিরস্কার করেছেন, তারা কি মানবের প্রত্যেকটা লেখার প্রত্যেকটা প্যারা কিভাবে কোথায় ভুল তার সঠিক কোনও ব্যাক্ষা দিতে পেরেছেন ? এতে কি তারা প্রকারান্তরে নিজেদের জ্ঞানের অভাবকেই প্রকট করে তুলেন নি ? যদি সত্যিই মানব'কে ভুল মনে হয় তাহলে একমাত্র মানবের ধারাবাহিকের জবাব ধারাবাহিক দিয়েই দেয়া সম্ভব । অন্য কোনও উপায় কিংবা লিংকের সহায়ত এখানে কোনই কাজে আসবে না ।
কিন্তু আমি যা বুঝি না, তা হচ্ছে, মানবের আসল উদ্দেশ্যটা কি ? সে কি চাচ্ছে ? কেন তার লেখার একমাত্র বিষয়ই হচ্ছে, "ইসলামে কাম-কেলি" । এ থেকে কি শুধু তার ইসলাম বিদ্্বেষই প্রকাশ পায় না ? কোনও বিষয়ে বায়াসড্ হয়ে যে ভাল কিছু লাভ করা সম্ভব না, তা কিন্তু সর্বজনগ্রাহ্য ।
ইসলামকে নিয়ে যদি সবার এত উৎসাহ থাকে তাহলে কেন শুধু উল্লেক্ষিত দু'টি বিষয়ই ঘুড়িয়ে ফিরিয়ে প্রথম পাতায় চলে আসছে ? ইসলামে কি আর কোনও বিষয়ে কিছু বলা নাই ? সেই সব বিষয়ে কি সবাই একমত ? যদি একমত হয় তাহলে তো প্রকারান্তরে ইসলামের বিজয়কেই মেনে নেয়া হচ্ছে । নয় কি ?
আর যদি একমত না হয় তাহলে সেই বিষয়গুলি আমাদের আলোচনায় আসছে না কেন ? নাকি ধরে নেব, "সেক্স এবং নারী" না হলে এখানে আলোচনা জমেইনা । অর্থাৎ, আমরা ইসলাম বলতে শুধু "সেক্স আর নারী" নিয়ে আলোচলাকেই বুঝি ? কিন্তু সেক্ষেত্রেও কি আমরা বায়াসড্ হয়ে যাচ্ছি না ?
আমার মনেহয়, আমরা এখানে একটা অলিখিত দ্্বন্দ্বে জড়িয়ে পরছি, আর তার বিষয় হচ্ছে "ইসলাম" । যারা ইসলামের পক্ষে তারা চাইছি সবাইকে এটা মানতে বাধ্য করতে যে, ইসলামই শ্রেষ্ঠ, তার পক্ষে ভান্ডারে কোনও যুক্তি থাক আর না থাক । আর যারা বিপক্ষে, তারা চাইছি যে, কোন্ পথে ইসলামকে ধরা যায়, কোথায় ইসলামের দূর্বলতা খুঁজে পাওয়া যেতে পারে । সবই কি ভন্ডামি নয় ?
কিন্তু দুঃক্ষ একটাই, উভয় দল শুধু ঝগড়া করেই মরবে । তাতে ইসলামের এতটুকুও লাভ বা ক্ষতি হবে না ।
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০০৬ ভোর ৬:০৯
২৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

×