আজ 25 মার্চ । যেদিকেই তাকাই শুধু একই দৃশ্য । বর্বরতা আর নৃ শংসতা । আমার মনে পরে যায় যারা এই দিনটিতে সব হারিয়েছে, তাদের কথা । যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের অস্তীত্ব, আমাদের বেঁচে থাকা, আমাদের আজকের এই অবস্থান, সর্বপরি এই ব্লগে বসে তর্ক-বিতর্কের ঝড় তোলা । আমি সেই সব মা, বোন, ভাই যে যেখানে যেভাবে স্বাধীন বাংলাদেশের জন্য কাজ করেছে তাদের প্রতি মাথা ঝুঁকিয়ে শ্রদ্ধা নিবেদন করছি । আমার ক্ষমতা অত্যন্ত অল্প । বীর মুক্তিযোদ্ধারা, যারা আজ নিস্ব, হতাশ, দারীদ্্র যাদের ঘিরে ধরেছে চারপাশ থেকে, প্রচন্ড আর্থিক কষ্টে যারা দিনতিপাত করছে, সরকারও যাদের দিকে মুখ ফেরায় না, তাদের কাছে নিজের অক্ষমতার জন্য করজোড়ে ক্ষমা ভিক্ষা চাচ্ছি । 71 এর সাহসি সৈনিকদের/শহিদদের পরিবারের জন্য কিছু করার ক্ষমতা আমার নেই । কখনও হবে কিনা তাও জানিনা । তবু যারা তাদের জন্য কিছু করতে চাচ্ছে, কিংবা তাদের নিয়ে লিখছে, আমাদের জানতে সহায়তা করছে সেই সব হতভাগাদের কথা যাদের আমরা শুধু বঞ্চিতই করেছি, তাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি । আর ব্লগ বন্ধুদের অনুরোধ করছি আজ থেকে 31 মার্চের মধ্যে আমাদের প্রানের দেশ বাংলাদেশকে নিয়ে অন্তত একটি রচনা পোষ্ট করুন । সেটা যে স্বাধীনতা সম্পর্কিত হতেই হবে এমন কোন কথা নেই । যা খুশি লিখুন বাংলাদেশ নিয়ে । এটাই হবে আমাদের মত করে দেশপ্রেম আর বীর বাঙ্গালির প্রতি শ্রদ্ধা নিবেদন । সেই সঙ্গে আজ হবে ব্লগে শোক দিবস । সবার অংশগ্রহন একান্ত কাম্য ।
স্বাধীন বাংলাদেশ ।।
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০০৬ রাত ৩:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



