somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যা ভাবছি না.... কিন্তু ভাবা উচিত.....

০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শাহাবাগের প্রজন্ম চত্তরে যখন আমরা অহিংস আন্দোলনে দেশ বাসীর সাথে একাট্টা, তখন ধর্মীয় অনুভুতিতে আঘাত হানতে এক শ্রেণীর কিছু মানুষ ধুয়ো তুলতে শুরু করেছে। এই বিষয়ে কথা বলতে যাওয়া এখন নিছকই বোকামী। তবু যারা যানেন না তাদের জন্য আমার এই বিষয়টির অবতারণা। বা যারা এখনো বিশ্বাস করেন, আমরা প্রজন্ম চত্বরে সব নাস্তিক।
নিম্নলিখিত কয়েকটি বিষয় তুলে ধরার চেষ্টা করছি:
১। আপনি কি ব্লগ সম্পর্কে জানেন?
উ: ব্লগ হচ্ছে, বর্তমানে সবচেয়ে মুক্ত চিন্তার একটা প্লাটফর্ম। যেখানে আপনি আপনার মতামত দিবেন, অন্যরা তা সাথে সাথে আপনার মতের সাথে একমত বা দ্বিমত পোষন করতে পারে।
সমস্যা: রাজিব ভাই তার ব্লগগুলো, যা ধর্ম নিয়ে বাজে ভাবে লেখা সেটি ঠিক কবে লেখা, তা কিন্তু তুলে ধরেন নি আমার দেশ বা সংশ্লিষ্টরা।
২। আপনি কি হ্যাকিং সম্পর্কে জানেন?
উ: হ্যাকিং হচ্ছে অন্যের ব্লগ, ওয়েব সাইট, বা অন লাইনের যে কোন বিষয়ে এক্সেস নেয়া। অর্থাৎ আপনার পাসওয়ার্ড ভেঙে আপনার একাউন্টে প্রবেশ করা। তখন সেখানে আপনি আপনার ইচ্ছেমত যা খুশি তাই করতে পারেন।
সমস্যা: রাজিব ভাইয়ের একাউন্ট হ্যাক করা হয়নি তো?
৩।


ওয়েব সাইট এডিট করা বুঝেন?
উ: উপরের ছবি দুইটি লক্ষ্য করুন, যেটাটে ফন্ট মিছিং আছে, সেটা ঐ সময়ের পোষ্ট, যা ছবিতে আছে। আর যেটা বাংলা দেখা যাচ্ছে, সেটা আমি আজকে এডিট করেছি। সময় কি পরিবর্তণ হয়েছে? আমার মনে হয় সেটা হয় নি।
সমস্যা: রাজিব ভায়ের কোন লেখা এডিট করে সেখানে সংঘাত সৃষ্টিতে লেখা গুলো কেউ লেখেনি তো? অথবা ১৫/০২/২০১৩ পরে লেখাগুলো লেখা হয়নি তো?
৪।এই ছবিটা দেখতে পাচ্ছেন?


উ: ছবিতে আমার আজকের একটা লেখা যেখানে সময় পেছানোর একটা কৌশল দেখাতে চেষ্টা করেছি মাত্র।
সমস্যা: রাজিব ভাইয়ের ব্লগে কেউ এই অকর্মগুলোই করেনি তো?
৫। আপনার নাম কি?
উ: আবুল হোসেন।
সমস্যা: আপনিই কি পদ্মা সেতুর কেসে ফেসে গেছেন? না! তাহলে আমাদের আগের যোগাযোগ মন্ত্রীর নাম কি? অথবা, থাবা বাবা অন্য কেউ নয় তো?

আমি যত আলোচনায় করি না কেন, আপনার যদি বুদ্ধি বিচার বিবেচনা না থাকে, তাহলে আপনি আপনার সেন্টিমেন্টের থেকে এক পাও পিছিয়ে আসতে পারবেন না।
আমি এতক্ষন আপনার মূল্যবান সময় নিয়েছি কারন, আপনি নিজেই জানতেন না আপনি আসলে কোনটা বিশ্বাস করবেন। আর কেনই বা নিরীহ মানুষের রক্তে হাত রাঙাবেন।
৬। আপনি কি আমার লেখা পড়তে পেরেছেন?
উত্তর: যদি না পারেন তাহলে কথা নেই, পারলে একটা সমস্যা আছে।
সমস্যা: রাজিব ভাইয়ের লেখা কেন এতদিন কেউ পড়েনি বা প্রতিবাদ করেনি। যদি খুব খারাপ কোন লেখা থাকতো তাহলে তা তো ব্লগের নিয়ম অনুসারেকারো না কারো দেখার কথা। সেটা কেন এতদিন দেশবাসী জানেনি।
৭। শেষ প্রশ্ন: দেশ প্রেম কি ঈমানের অঙ্গ?
উ: লেখক জানে না।
সমস্যা: যদি না হয় তাহলে আমরা নাস্তিক, যদি হয় তাহলে আমরা কি আপনিই বলুন
আমার লেখা পড়ে আপনার কি মনে হচ্ছে? কোন ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন? যদি পান তাহলে নিজের অবস্থান পরিস্কার করে মন্তব্য কলামে লিখে জানান...

সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:৪৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×