somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ যুগের বিলাসি

২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিলাসি’র হাতের খাবার খেয়ে মৃত্যুঞ্জয় যে অন্ন পাপ করেছিলো তার প্রায়শ্চিত্ত শরৎচন্দ্রের বর্ণনায় শুনেছি, নিজের চোখে দেখিনি। কিন্তু দিপা দি এ কি করলেন! এ যে মৃত্যুঞ্জয়ের অন্ন পাপের থেকে বড় পাপ! এর প্রায়শ্চিত্ত যে কিভাবে হবে তা দেখার সৌভাগ্য বুঝি এবার আমার হতে চলেছে। দিপা দি হচ্ছেন আমার ছোট বোনের ইংরেজি শিক্ষিকা। আমি তখন সবে সম্মান প্রথম বর্ষের ছাত্র। কোন এক ছুটিতে বাড়িতে গিয়ে বোনের পড়াশোনার বিষয়ে পাণ্ডিত্য ফলাতে লাগলাম। সামনে ওর মাধ্যমিক পরীক্ষা। ইংরেজির প্রসঙ্গ তুলতেই বলল “দেখ তোর এত পণ্ডিতি করতে হবেনা। আমাদের এক নতুন ম্যাডাম এসেছেন, খুব ভালো পড়ান। আমি তাঁর কাছে পড়ছি, তুই অঙ্ক করা।” নতুন ম্যাডামের কথা শুনে তাঁর সম্পর্কে যতোটা না আগ্রহ হল তার থেকে বেশি আগ্রহ হল তাঁর ভালো পড়ানোর কথা শুনে। আর যখন শুনলাম ম্যাডাম অবিবাহিতা, দেখার আকাঙ্খা আর সংবরণ করতে না পেরে পরবর্তী দিন বোনের সাথে বিদ্যালয়ে যাবার সিদ্ধান্ত নিলাম। বাবা তখন ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক , আমিও ঐ একই বিদ্যালয়ের ছাত্র ছিলাম । ভাবলাম অনেকদিন পরে স্যারদের সাথেও দেখা করা হবে আর নতুন ম্যাডামকে দেখার সুপ্ত বাসনাও পুরন হবে। চিন্তা অনুযায়ী কাজ, কিন্তু আশার বিপরীত ফল। আমাকে দেখেই ম্যাডাম বললেন “ বিপ্লব, কেমন আছ? তোমার পড়ালেখা কেমন চলছে?” আমিতো একেবারে ভ্যাবাচ্যাকা, কোনপ্রকারে নিজেকে সামলে নিয়ে বোকার মতো উত্তর দিলাম, ভালো। বেশ কিছুক্ষণের আলাপচারিতায় আস্তে আস্তে নিজেকে সামলে নিলাম ঠিক কিন্তু ততোক্ষণে তিনি আমার মনে এক বিশেষ স্থান দখল করে নিয়েছেন। তাঁর চেহারা, কথা, আচরন, ব্যক্তিত্ব সব মিলিয়ে অনন্য। এক কথায় এক পরিপূর্ণ মানবী। সত্যিকার অর্থে আমি তাঁর বশীভূত হলাম, এক বিনম্র শ্রদ্ধাবোধ কাজ করতে লাগলো। ঐ দিনই মনে হয়েছে শিক্ষিকা হিসেবে তিনি অসাধারন। ফেরার পথে বোনের কাছে শুনলাম আমাদের এক স্যারের ছোট বোন তিনি নাম দিপা, ইংরেজিতে মাস্টার্স। আমাদের বাড়িতে প্রায়ই যান , আমার মা’র সাথে বেশ সখ্যতাও গড়ে উঠেছে। পারিবারিক ফটো এ্যালবাম দেখেই সে আমাকে চেনে। আমার সম্পর্কে অনেক কিছু জানে মা’র কাছে গল্প শুনে। এরপর থেকে বাড়িতে গেলে প্রায়ই দেখা করতাম দিপা দি’র সাথে। তাঁর সাথে কথা বলতে, সময় কাটাতে খুব ভালো লাগত। সুশিক্ষিত মানুষ বলতে যা বোঝায় তাঁকে ১০০% উপযুক্ত বলে মনে হয়েছে আমার। সর্বশেষ সাক্ষাতের প্রায় ৩ বছর পরে কোন একদিন বাড়িতে গিয়ে প্রসঙ্গত মা’র কাছে দিপা দি’র কথা জানতে চাইলে মা খুব তাচ্ছিল্লের সাথে উত্তর দিলেন “ তোমার দিপা দি যা করেছে, তাঁর কথা আর জানতে চেওনা। অশিক্ষিত , গেঁয়ো, মূর্খ এক চাষাকে বিয়ে করেছে সে। তাছাড়া সে অন্য এক স্কুলে চলে গেছে।” আমার মা’কে আমি খুব ভালো করে চিনি, খুবই সহজ সরল মনের একজন মাটির মানুষ। যে যা বোঝায় তাই বোঝে। মানুষের কথা শুনে তাঁরও চিন্তা একজন উচ্চশিক্ষিতা মেয়ের পক্ষে একজন অশিক্ষিত , গেঁয়ো, মূর্খ চাষাকে বিয়ে করাটা মহাপাপ। কিন্তু এই রহস্যের মর্মোদ্ধারে আমার মন অস্থির হয়ে উঠলো। রাতে বাবাকে জিগ্যেস করে যা উদঘাটন করলাম তা হল দিপা দি তাঁর ভালবাসার মানুষটিকেই বিয়ে করেছে। সে ইচ্ছে করলেই ডাক্তার,ইঞ্জিনিয়ার কিংবা কোন এক ক্যাডার ছেলেকে বিয়ে করতে পারতো। সে তা না করে ভালবাসার যথার্থ মূল্যায়ন করেছে। দিপা দি যে আজ একজন সুশিক্ষিকা, তার পেছনে সম্পূর্ণ কৃতিত্ব ঐ ডিগ্রীহীন ছেলেটার। বাবা বললেন “ আমি ঐ ছেলেকে অশিক্ষিত বলতে পারবনা , কারন প্রাতিষ্ঠানিক কোন সনদ হয়তো ওর নেই, কিন্তু তাঁর মাঝে যে আলো আছে তার শিখায়ই দিপা আজ আলোকিত। ওদের দু’জনের বাড়ি পাশাপাশি। দিপার আর্থিক অসংগতি যখন ওর মাধ্যমিকের ফর্ম ফিলাপ বন্ধের প্রধান কারন হয়ে দাঁড়ালো ঠিক তখনই ধ্রুব পাশে এসে দাঁড়ালো। ধ্রুব নিজের ফর্ম ফিলাপের টাকা দিয়ে দিপা’র ফর্ম ফিলাপ করার ব্যাবস্থা করে দিল। ধ্রুব’র আর পড়ালেখা করা হয়নি, সব ছেঁড়ে দিয়ে জমিতে কাজ করতে শুরু করল দিপার পড়ালেখার খরচ যোগাতে। সেই যে শুরু, আজো দিপার যেকোনো সমস্যায় ধ্রুব তাঁর জীবন উৎসর্গ করতেও প্রস্তুত। দিপাও ধ্রুব’র ত্যাগ ও ভালোবাসার ভালবাসার এতটুকু অমর্যাদা করেনি। ধ্রুব’র প্রতি সে অশেষ কৃতজ্ঞ। তাইতো আত্মীয়-স্বজন এবং স্বার্থপর এই নিষ্ঠুর সমাজের ভ্রূকুটি উপেক্ষা করে ভালবাসাকে আঁকড়ে ধরে আছে। ওদের একটি ছেলে হয়েছে। দিপা স্কুলে গেলে ধ্রুবই ছেলের দেখাশোনা করে, রান্না করে, বাসার যে সকল কাজ দিপা থাকলে করত তাও করে। বেশ সুখে আছে ওরা।”
আমারও বিশ্বাস, ওঁরা সুখে আছে। কেননা, দিপা দি’র মতো মানুষ কখনও খারাপ থাকতে পারেনা। সমস্যা যতো আমাদের সমাজের। সমাজের জ্বালা দুজনকে নিয়েই। দিপা কেন একটা চাষাকে বিয়ে করল, আর ধ্রুব কেন বাড়িতে বসে মহিলাদের কাজ করবে? দুজনই যেন সমাজের বড় কোন নিয়ম ভঙ্গ করে মহা অন্যায় করেছে। তাদের দ্বারা সমাজ যেন কলুষিত হচ্ছে। ওদের সমাজচ্যুত না করলে কোনভাবেই যে সমাজপতিদের গাত্রদাহের নিবৃত্তি হচ্ছেনা। অসম বিয়ে করে ওরা যে পাপ করেছে তার প্রায়শ্চিত্ত কবে হবে সে চিন্তায় কতজনের চোখে যে ঘুম নেই তার ইয়ত্তা নেই। পারলে কতজনে অভিশাপ দিয়ে ওদের ভস্ম করে দেয়। কিন্তু দিপা দি, শকুনের অভিশাপে গরু মরবে কিনা, আপনাদের পাপের কিভাবে প্রায়শ্চিত্ত হবে, কবে হবে তা আমি জানিনা। আমি শুধু জানি আমার মনে আপনার জন্য যে আসনটি বরাদ্দ ছিল তা এখন স্থানান্তরিত হয়ে অনেক উঁচুতে স্থাপিত হয়েছে। আপনি যেখানেই থাকেন অনেক ভালো থাকবেন ঈশ্বর আপনাদের অনেক অনেক সুখে রাখবেন এই প্রত্যাশায় আপনার উদ্দ্যেশ্যে জানাই স্বশ্রদ্ধ স্যালুট।
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৯
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

×