somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসঙ্গ স্বৈরাচার প্রতিরোধ দিবস, শাহবাগ আন্দোলন ও ভ্যালেন্টাইন ডে

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগামীকাল ১৪ ফেব্রুয়ারি। শাহবাগ আন্দোলন গড়াবে দশম দিনে। তরুণ প্রজন্ম এখনো ক্লান্তিহীনভাবে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি নিয়ে শ্লোগানের আওয়াজে উত্থাল করে রেখেছেন শাহবাগ সহ গোটা দেশ।

এদিকে আগামীকাল এদেশের জন্য একটি প্রতিবাদ প্রতিরোধের দিন।১৯৮৩ সালে স্বৈরাচারী এরশাদের শিক্ষামন্ত্রী মজিদ খানের বৈষম্যমূলক শিক্ষানীতি প্রত্যাহার, বন্দী মুক্তি ও জনগণের মৌলিক গণতান্ত্রিক অধিকারের দাবিতে ছাত্র-জনতা মহানগর ব্যাপী এক ব্যাপক আন্দোলন গড়ে তোলে। সেই আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র সংগঠনগুলো ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে এবং ১৪ ফেব্রুয়ারি সচিবালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের নির্বিচার গুলিতে শুধু মহানগর ব্যাপী ১০ জন শহীদ হন ও শতাধিক আহত হন। বুকের রক্ত ঢেলে জীবন দিয়ে সেদিন ছাত্র-জনতা শিক্ষার বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে ভাষা সংস্কৃতি রক্ষার্থে রুখে দাঁড়িয়েছিল এবং স্বৈরাচারী সরকার ও প্রশাসনকে বাধ্য করেছিল এ বৈষম্যমূলক শিক্ষানীতি স্থগিত করতে।

কিন্তু এ প্রতিবাদী দিনটির বিপরীতে এদেশে আমদানী করা হয় ‘ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা দিবস’ নামে একটি দিন। যে দিনের মাধ্যমে এদেশের তরুণদের ভুলিয়ে দেয়া হয় এই স্বৈরাচার প্রতিরোধ দিবসকে। ভুলিয়ে দেয়ার চেষ্টা করা হয় শাসক-শোষকের অন্যায়-অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ-প্রতিরোধের সংস্কৃতিকে। যে সংস্কৃতি লালনের মাধ্যমে এদেশ একটি স্বাধীন দেশে পরিণত হয়েছিল। যার ফলে, প্রতিরোধ দিবস পালনের বদলে তরুণরা এদিন মজে থাকে ভালোবাসা দিবসের আনন্দ স্ফুর্তি নিয়ে। এ ভিনদেশী সংস্কৃতির করাল গ্রাসে এদেশের তরুণ সমাজ যেন গড্ডালিকা প্রবাহে ভেসে যেতে বসেছে।

আমরা দেখতে পাই, স্বৈরাচারী এরশাদ এখনো সরকারের মধ্যে থেকে বেহায়া মুখটি দেখিয়ে বেড়াচ্ছেন। এই ১৪ ফেব্রুয়ারির খুনের জন্য তার কোন অনুশোচনাও নেই। এদেশের ক্ষমতার স্বাদ পেতে তিনিও এখন মরিয়া হয়ে এই জোট, ঐ জোটে দৌঁড় লাগাচ্ছেন। তরুণ প্রজন্মকে এই বেহায়াদের এবং যারা তাদের কোলে ভিড়িয়ে ক্ষমতার মসনদে বসতে চায় তাদের মুখোশও উন্মোচন করে দিতে হবে।

আগামীকালের স্বৈরাচার প্রতিরোধ দিবসে শাহবাগের প্রতিবাদী তরুণ প্রজন্ম কিসের আওয়াজ তুলবে জানি না। তবে আন্দোলনের মঞ্চ থেকে স্বৈরাচার প্রতিরোধ দিবস পালনের ঘোষণা দেয়া হয়েছে জেনে খুব ভালো লেগেছে। আমাদের সকলের মনে রাখা প্রয়োজন, এদেশে স্বৈরাচার বার বার এসেছে। স্বৈরাচারের ভুত এখনো লুকিয়ে আছে এদেশের মাটিতে। তাই, আমি মনে করি এই ভ্যালেন্টাইন ডে’র সংস্কৃতি থেকে এদেশের তরুণ সমাজকে বেরিয়ে এসে বাংলাদেশকে সত্যিকার একটি গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করতে হবে।

আর এটাও মনে রাখা প্রয়োজন যে, শুধুমাত্র যুদ্ধাপরাধী রাজাকারদের ফাঁসি হলেই এদেশ সত্যিকার অর্থে একটি অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে না। এদেশের সংবিধান থেকেই সাম্প্রদায়িকতার বিষবৃক্ষকে উপড়ে ফেলতে হবে। ’৭২ সাল থেকে যারা এদেশ শাসন-শোষণ করে আসছে তারা নিজেদের অসাম্প্রদায়িক হিসেবে পরিচয় দিলেও তারাই সংবিধানের মধ্যে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষটি রোপন করে পরিচর্যা করে আসছে ৪১ বছর ধরে। ফলে এদেশে সাম্প্রদায়িক শক্তিগুলো বার বার মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। কাজেই যতক্ষণ না রাষ্ট্রের ভিতরে রোপিত সাম্প্রদায়িকতার বিষবৃক্ষটি সমূলে উৎপাটন করা যাবে না ততক্ষণ পর্যন্ত এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, সংখ্যালঘু জাতি ও জনগণ প্রকৃত অর্থে একটি অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক রাষ্ট্রের স্বাদ পাবে না।শাহবাগের সূচিত তরুণ প্রজন্মের আন্দোলনের গতি এই লক্ষ্য অর্জনের দিকেও অগ্রসর হবে এটাই আশা রাখি।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×