সম্প্রতি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী এফবিসিসিএই কর্তৃক আয়োজিত বাংলাদেশ-ভারত অর্থনৈতিক সম্পর্ক র্শীর্ষক সেমিনারে বলেছেন ভিসা প্রার্থীদের ৮০% টাউট ভারতে গিয়ে বছরে ২৫ হাজার লোক ফেরে না।
সবার মতো আমিও প্রথমে আশ্চর্য হয়েছিলাম তার বক্তব্য শুনে। তবে তিনি প্রথম নন আমাদের দেশকে নিয়ে এ ধরনের মন্তব্য করার। এর আগেও বিভিন্ন দেশের কূটনীতিকগণও আমাদের দেশের অভ্যন্তরীন বিষয়ে নাক গলিয়েছেন। কিন্তু মিডিয়া ছাড়া কোন প্রকিবাদ শুনি নি। সরকার যেন কানে তুলা দিয়ে রেখেছে।
যাই হোক, যা বলছিলাম। এসব মন্তব্য শুনে আমি বিস্মিত হতাম। ভাবতাম, এরা এত সাহস পায় কীভাবে? তবে সেদিন হুমায়ূন আহমেদের জোছনা ও জননীর গল্প উপন্যাস পড়ে বুঝতে পারলাম কেন আমাদের মানুষ বিশেষ করে সরকার এসব শোনার পরও কিছু বলে না।
কারণ, উপন্যাসের এক জায়গায় পাকিস্তানি এক মেজর বলেছেন, আসলে আমরা মাছ বেশি খাই তো। তাই মাছের মতো আমরা ভীরু প্রকৃতির।
তাই হয়তো আমরা এসব শুনেও চুপচাপ থাকি। জুতা খুলে এদের মুখে ছুড়ে মারার সাহস পাই না।
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


