somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলার সংস্কৃতিতে এবার ডেসটিনি-২০০০ লি. এর ছোবল

২৫ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

" .......আরে ভাই, এখনকার দিনে লেখাপড়া করে কী-ইবা করতে পারবেন? সেশনজটের কবলে পড়ে ৪ বছরের অনার্স শেষ করতে লাগবে ৬-৭ বছর। তারপর মাস্টার্স কমপক্ষে ২ বছর। এবার চাকরী খুঁজতে গেলে ব্যাংক ড্রাফট, ব্যাংক চালান এইসব করতে করতে বাপের পকেট থেকে আরো টাকা গচ্ছা। যদি সৌভাগ্যবশতঃ চাকরী পান, তবে কতই বা পাবেন? সর্বসাকুল্যে ১০-১৫ হাজার টাকা? এই টাকা দিয়ে এই সময়ে কি-বা করবেন? এরচে' ডেসটিনিতে সময় দিন আর প্রতিমাসে ৫০,০০০ টাকা তুলে নিন। আর তো বোনাস আছেই......"

"এইতো আর ক'দিন পরে আমি পিএসডি(পিএইচডি নয়!) হতে যাচ্ছি। এরপর প্রতিমাসে........... লেখাপড়া করে কখনোই(জোর দিয়ে) এর চেয়ে ভালো করা সম্ভব নয়।"

প্রথম বক্তব্যটি ডেসটিনি-২০০০ লি. আয়োজিত সেমিনারের বক্তার আর দ্বিতীয়টি একজন ডেসটিনি পাগল এক্সিউটিভের(সম্প্রতি এসএসসি পাশ!)। আমার মনে হয়, এখানে অধিকাংশ ব্লগারের এইসব ডেসটিনি পাগল এক্সিউটিভদের সম্পর্কে ধারনা আছে।

এভাবে ডেসটিনি আমাদের তরুনদের মস্তিস্ক ধোলাই করছে আর তাদের দিয়ে নিজেদের আখের গোছাচ্ছে। অথচ এইসব ডেসটিনি পাগল তরুনরা নিত্যনতুন স্বপ্ন গড়ে যাচ্ছে। আর তাদের সেই স্বপ্নের উপর পা দিয়ে তাদের টাকা দিয়েই ডেসটিনি কোম্পানি একের পর এক ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলছে! অথচ এইসব প্রতিষ্ঠানে সেইসব ডেসটিনি পাগল তরুনদের কোনো স্থান নেই! কেননা, ডেসটিনি পাগল তরুনরা তো লেখাপড়ার পেছনে না ছুটে ডেসটিনিতে আত্মনিয়োগ করছে।

আর ডেসটিনিও চালাক। তারা তাদের প্রতিষ্ঠিত কোম্পানিতে নিয়োগ দিচ্ছে আইবিএ ও বুয়েট থেকে পাশ করা শিক্ষার্থীদের। কেননা, তারা জানে পাগলদের থেকে টাকা লুটা গেলেও তাদের দিয়ে কোম্পানি চালানো সম্ভব নয়!

এভাবে আমাদের তরুন সমাজকে বিপথে চালিয়ে নিজেদের ফায়দা লুটছে ডেসটিনি-২০০০ লি.। অথচ এইদিকে যেন সরকারের কোনো নজরই নেই!!!!

যাই হোক, ডেসটিনি-২০০০ লি. এবার আমাদের সংস্কৃতিতে আগ্রাসন চালানোর দুঃসাহস দেখিয়েছে। তাও আবার এই ভাষার মাসে! আর আমরাও সেই ফাঁদে পা দিয়ে বুঁদ হয়ে ছিলাম " শীলা কি জাওয়ানি" এর উদ্দাম নৃত্যের নেশায়!!!

আমার প্রশ্ন দুইটিঃ

১. ভাষার এই মাসে কীভাবে সরকার এমন চ্যারিটি শো (যদিও ডেসটিনি গ্রুপ বলছে ট্রাই নেশন শো) প্রচারের অনুমতি দিলো?

২. দ্বিতীয় প্রশ্নটি সেইসব ডেসটিনি পাগল এক্সিউটিভদের প্রতি, এই যে বড় চ্যারিটি শো হলো, তার অর্থের প্রকৃত যোগানদাতা হলেন আপনারা, অথচ আপনারা ক'জন সেখানে বসে দেখতে পেরেছেন? আর এত টাকা-ই ডেসটিনি গ্রুপ কোথায় পেলো???????????


সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:২০
১৫টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

×