ভোররাতে ঘুম ভেঙে যায় ;
হৃদযন্ত্র তাঁতের মতোন চলতে থাকে,
চোখ বেয়ে প্রপাতের মতো শিশির গড়ায়-
কে যেন নিয়ে যায় প্রভুর রাজসভার দুলোকে।
দূর থেকে আর দূরে সুদূর কোথায় যেন ভেসে যায় মন ;
আলোহীন অšতহীন শূন্যময় এক বায়বীয় জগতে,
যেখানে শুধু পাখনায় ভর করে থাকে আমার বিক্ষত প্রাণ-
আমি যেন মিশে যাই এক ধাবমান বহমান স্রোতে।
ঘুম আসেনা আর চোখে ;
ধুক ধুক করে চলতে থাকে শঙ্কিত হৃদয়,
যন্ত্রণা নেমে আসে পল্ললবিত মনের শাখে-
সারা শরীর কাঁপে যেন ভয়ে আর ভয়।
ভোররাতে ঘুম ভেঙে গেলে মনে হলো ফেরেস্তকুল,
বাতাসের সাথে ঘুরছে তুমুল।
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




