আজ শেষরাতে সহসা ঘুম ভেঙে গেলো
বহুদূর অতীতের থেকে গরুরগাড়িতে নাইওর এলো
কলেজের প্রথমদিনের সাদারঙপরি ‘বাসন্তীবালা’
আসতেই খুলে গেলো হুদয়ের বন্ধ তালা।
আহা ! কী অপরূপ রূপ, কী মোহন চোখের চাহনি
মেঘের মতোন চুলের বিন্যাস আর নিপুণ বিনুনি
সুবাসে ভরা সমস্ত শরীরের কোমলনবম গন্ধ,
আহা প্রথম দেখাতেই আমি হয়েছিলাম অন্ধ।
আজ রাতের নিস্তব্ধতায় ফিরে এলো
বাসন্তিবালার দেহনিংড়ে ফোঁটা ফোঁটা রূপের কষ,
জ্যোৎস্নার আলোয় মাখা দুটো সুগোল পরিপূর্ণ স্তন,
আর তার প্রথমদিনের শুভ্র সত্যসুন্দর মন।
বাসন্তিবালা আজ বুঝি কয়েক সন্তানের মাতা,
শেষরাতে তাই আজ আমার এই ছন্দহীন কবিতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




