আজ জেসিকার কথাই সত্যি হলো
‘আমার মতো তোমাকে এই পৃথিবীতে আর কেউ ভালোবাসবেনা
এমন সহজ অনায়াসে কাউকেই কাছে পাবেনা তুমি’
সত্যি আর কেউ কাছে আসলো না
কেউ ভালোবাসলো না
বেলা বেড়েছে অনেক
আবার রাস্তায় জট
ভেপসা গরম, বিপর্যস্ত জনজীবন,দারিদ্র্য
বেকারত্ব, দুর্নীতি সব মিলেমিশে
অসহন অতিষ্ঠ এই জীবন।
কে আর আসবে, কে আর ভালোবাসবে
সে আশাও নেই।
তোমার কথাই সত্যি হোক জেসিকা
কেউ আর নাই আসুক, কেউ নাই বাসুক
তুমি বিজয়িনী থাকো
তুমি অবিনশ্বর থাকো সত্তায় আমার
তোমার কথাই প্রতিদিন সত্য হয়ে ফুটুক
যেন ভালোবাসাহীন কেটে যায বাকী জীবনো অবশিষ্ট কটাদিন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


