এত করে কেনো আজ তোমাকে মনে পড়ছে
এই শীতরাত্রির ভিতর।
তোমাকে তো কবেই ভুলে গেছি
কবেই তোমার থেকে বিল বকেয়া পড়া বাড়ির
বিদ্যুত-সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছি
তবু কেনো যেন আজ তোমাকে গভীর করে মনে পড়ছে
মনে পড়ছে তোমার আতিথেওতা,গোলাপ ঘ্রাণ
তোমার মেঘবিন্যাস কেশ, প্লাবিত নদীর দুতীর ঘেষা সিক্ততা
তোমার ভরাট বুক, পাকাধানের ক্ষেত
উর্বর ভুমির চাষযোগ্য অনুকুলতা
সবমিলে তোমাকে আজ গভীর মনে পড়ছে
শীতের টালোক কেটে তোমার গহন নির্জন বনে
আমি সন্তর্পনে ঢুকে গেলাম
তারপর ওম পেয়ে গরম ভাপে ঘুমে গেলাম
মিষ্টি এক ফুলেল অমরায়।
১৪।০১।২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



