হাড়ভাসা শুকনো চামড়ার দেহের বিক্ষত বৃদ্ধের
মতো কেশে মরছে স্বপ্নরা আমার
রুগ্ন, আর ভগ্নস্তুপে পতিত হয়েছে আশার পালক,
নীরবে কাটছে বসন্তদিন,
নিথর পড়ে থাকি ভাষাহীন এই আমি
পঙ্গু, বিকলাঙ্গ এক বিধ্বস্ত সত্তায়।
স্বপ্ন আর আশাদের কবেই দিয়েছি নির্বাসন
লীডনিউজে নাম লেখাবার ইচ্ছেরা মরে গেছে
পুজিঁবাদকে রুপান্তরিত করেছি মরমী বাদে
আমি এখন ভারহীন ভেসে যাই
মিউনিসিপ্যালিটির ট্র্যাকে যেমন যায় শহরের বিষ্টা মল।
আমি এক অপাংক্তেয় অবহেলিত জীব
প্রভুর পরিকল্পনাহীন এক বাড়তি সৃষ্টি যেন !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



