কতজন কত জায়গায় যায়,
ধোঁয়ার কুণ্ডলী পাকিয়ে ব্যান্ড গায়
বানরের মতো নাচে,
কিংবা গাঁজার আসর বসিয়ে রূপকথাকাহিনির দেশে যায়
কিংবা মদের মদির মাতালতায় ছিনিয়ে আনে জান্নাতুল ফেরদৌস
কতজন কত জায়গায় যায়
রাজপথে ফুটপাতে ভ্রাম্যমান মাগিদের নিয়ে ইঁদুরেরর মতো লুকায় গর্তে
গ্যারেজে, অন্ধগলির খুঁপরিতে
আর কেউ পাচঁতারা হোটেলের লাল গালিচার কার্পেটময়
লাল নীল ডিম আলোর ভেতর নগ্ন নৃত্যের তালে তালে
মোহন নরম বাজনার গন্ধে স্পর্শে
পৃথিবীর নরম গহবরে পুঁতে দেয় পুলকের শিশির,
কেউ আবার পরকীয়া শয্যায় যায়
আপেল কমলা আর মাখনের মিষ্টির ঘটিবাটি নিয়ে
কিংবা কেন্দ্রিয় ব্যাংকের কচকচা নোটের বাণ্ডিলে।
কতজন টেন্ডার বাগায়,
কেউ বিদেশ পাঠানো কিংবা চাকরি কিংবা বদলীর কাজে
ভরিয়ে তুলছে, ব্লেজারের কিংবা পাঞ্জাবীর টোলা পকেট
কেউ ভুমিদস্যু আবার কেউ জলদস্যু
আর আবার নবীন ইস্যুতে কেউ উত্তপ্ত করছে দেশের মাঠ
কতজন আবার গুচ্ছ গুচ্ছ বাদমী চুলে আর দাঁড়িতে
কেউ আবার চিকচিকে চান্দু মাথায় গড়াচ্ছে দেশের সমাজ
আমার কোনো কাজ নেই
কোথাও যাইনা আমি
নির্জন কক্ষে সময় কাটাই
পালক ভাঙা রোগা পাখীর মতোন নীড়ে বসে থাকি
দেখি অরণ্যের অবাধ সৌন্দর্য
বেকার পড়ে থাকি কাজহীন উচ্ছিষ্ট বিকলাঙ্গ মানুষ এক
আদী অন্তহীন নিঃসাড় এক ভাষাহীন পদার্থের মতো।
১৫।০১।২০১৩
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



