শাফিক আফতাব
প্রান্তরে শীতের শেষের শুকনো ঝরাপাতা, রুতা
ধুলোয়ধুসরিত সাদা মাঠ, মসৃণ চামড়ার আস্তরে খসখস ;
মনের গভীরে ভেসে আসে জীবনানন্দ দাশের কবিতা
আর বার্ষিক পরীায় ভালো ফল পাবার অদম্য সাহস ।
ছেলেবেলা কী ভাবনাহীন চলে গেছে এই রকম শীতের বেলা
মাঠের পারের দূরের দেশ ভ্রমণের আবেগের উল্লোল
আনন্দের রেণু গুলো ঝুরঝুর ঝরছিলো, খেলার সাথী নাবিলা
এসে সাদা চোখে চেয়ে চেয়ে ছড়াতে কত কলকোলাহল।
আজ এতটা বছর পর শীতের শেষে মনে হয় সেইসব দিন
আনন্দে উদ্বেলিত হয় আমার আজকের এই যাতনাময় বিত শরীর
আহা সেই সাদাকালো দিনগুলি ছিলো যেন কত রঙিন
আহা কত মিটি মিটি জ্বলতো আকাশের তারা আর জোনাকীর ভীড়।
শীতের শেষে বসস্ত না এসে আমার সত্তায় আসে ছেলেবেলাদিন
মনের গভীরে আপনাই বেজে ওঠে শাশ্বত সুন্দর সুরেলা বীণ।
২৯.০১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



